
জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ইলিশসহ দেশীয় মাছ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে নিষিদ্ধ জাল। মৎস্য আহরণে জড়িতরা চায়না দুয়ারী জাল ব্যবহার বন্ধ রাখলে দুই বছরের মধ্যে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।
আজ রোববার বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সম্মিলিত প্রচেষ্টা থাকলে যে কোনো বড় ধরনের সমস্যা সমাধান করা সম্ভব। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন ২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা একসঙ্গে রাজপথে নেমেছে। আন্দোলনের কারণে ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করে নেদীকেন্দ্রিক জেলা চাঁদপুরে ইলিশসহ অন্যান্য মাছ আহরণে সম্মিলিত প্রচেষ্টা থাকলে অবশ্যই সব কর্মসূচি বাস্তবায়ন সম্ভব।’
জাটকা রক্ষা ও মা ইলিশ রক্ষায় সরকারের কর্মসূচিতে সবার সম্পৃক্ততা থাকে না বলেও উল্লেখ করেন তিনি। শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, প্রশাসনের পক্ষে একা এই কাজ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। এ কাজে সবাই এগিয়ে এলে জেলে থেকে শুরু করে সবাই এর সুফল ভোগ করতে পারবে।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট সিফাত খালিদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদী কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদ এবং চাঁদপুর মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ বি এম মোস্তফা কামাল।
বক্তারা বলেন, ইলিশ উৎপাদন বৃদ্ধির জন্য অংশীজনদের ভূমিকা রাখতে হবে। বর্তমানে এক কেজি ইলিশের দাম ৩ হাজার ২শ’ থেকে ৫শ’ টাকা। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে ইলিশ। এমন সময়ও আসতে পারে, যখন উচ্চবিত্তের কাছেও ইলিশ ক্রয় কঠিন হয়ে পড়বে। নিষিদ্ধ কারেন্টজাল ও চায়না দুয়ারী জালসহ নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ না হলে নদীতে মাছের পাশাপাশি জলজ প্রাণীও বিলুপ্ত হবে বলে তাঁরা সতর্ক করেন।
আলোচনা শেষে জেলায় কার্প জাতীয় মাছের পোনা উৎপাদনে মো. ইমাম হোসেন, মনোসেক্স তেলাপিয়া উৎপাদনে মো. শরীফ হোসেন এবং কার্প জাতীয় মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় বিল্লাল হোসেনকে সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়।
আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।
চাঁদপুর জেলা মৎস্য বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এসব কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবীরা অংশ নেন।

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল ও অভিনেত্রী লিনা আক্তার ওরফে রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ মিনিট আগে
কক্সবাজারের সমুদ্রতট থেকে সাইকেলে নেপালের উদ্দেশে যাত্রা শুরু করেছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের তরুণ অভিযাত্রী, সাইক্লিস্ট ও সমাজসেবক বীর কুমার তঞ্চঙ্গ্যা। আজ রোববার সকাল ৮টা ৩৯ মিনিটে কক্সবাজার কবিতা চত্বরের সৈকত থেকে প্লাস্টিকবর্জ্য সংগ্রহের মধ্য দিয়ে তাঁর বহুল...
১৬ মিনিট আগে
সকালে লতাকাটা এলাকায় নানাবাড়িতে বেড়াতে আসে জুঁই। পরে পরিবারের সদস্যদের সঙ্গে পায়রা নদীতে গোসল করতে নামে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় সে পানিতে তলিয়ে যায়। স্বজন ও স্থানীয়রা নদীতে জাল ফেলে এবং বিভিন্নভাবে চেষ্টা করেও তার সন্ধান পাননি। খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করে।
২৮ মিনিট আগে
পুঠিয়া রাজবাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে ইলুর বাড়ি। ইলু সম্প্রতি আজকের পত্রিকার কাছে দাবি করেছিলেন, মামলা-মোকদ্দমা টানতে টানতে দৈন্যদশায় পড়েছিলেন কমর বেগমের মেয়ে রেজিনা জামাল। তাই ১৯৯১ সালের দিকে ১০ হাজার টাকায় এই পালঙ্ক বিক্রি করে যান। তিন মাসের বেতনের টাকা জমিয়ে পালঙ্কটি কিনেছিলেন ইলুর
৩৪ মিনিট আগে