মৎস্যসম্পদ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সঙ্গে আইসিসিসিএডির সমঝোতা
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুযোগ কাজে লাগাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের (আইসিসিসিএডি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ)...

ক্রমেই কমছে ইলিশ কারণ খুঁজতে সমীক্ষা
প্রায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে নদ-নদীতে জাতীয় মাছ ইলিশের আহরণ কমছে। সাধারণত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসকে ইলিশের ভরা মৌসুম ধরা হয়। কিন্তু এই সময়েও জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত চার বছরের ব্যবধানে ১ লাখ ৫ হাজার ৭৪৬ টন ইলিশ আহরণ কমেছে।

মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: মৎস্যমন্ত্রী
মন্ত্রী বলেন, দেশের মিঠাপানির মাছের বড় বাজার রয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। বিশ্বের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক বাংলাদেশি বসবাস করছেন। তাঁদের চাহিদাকে কাজে লাগিয়ে রপ্তানি বাড়ানো সম্ভব।

নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে দুই বছরেই মাছের উৎপাদন বাড়বে: এমপি মানিক
জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চায়না দুয়ারী জালসহ নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ হলে দুই বছরের মধ্যে দেশীয় মাছ, বিশেষ করে ইলিশের উৎপাদন বাড়বে। তিনি জাটকা ও মা ইলিশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।












