
গ্যাস-সংকটে কমে গেছে আয়। সংসার চলছে না ঠিকমতো। এরই মধ্যে আবার পুলিশের মামলা। ক্ষুব্ধ সিএনজিচালিত অটোরিকশাচালকেরা এবার তাই নেমে এলেন রাস্তায়। আজ সোমবার দুপুর ১২টার দিকে সবিদপুর মোড়ে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
চালকদের অভিযোগ, তাঁরা কচুয়া থানার আওতাধীন এলাকায় ডিউটি করেন। কিন্তু শাহরাস্তি এলাকায় ডিউটি না করায় তাঁদের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। প্রতিটি সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত মামলা করা হচ্ছে বলেও দাবি করেন তাঁরা।
মহিউদ্দিন নামের এক চালক বলেন, ‘আমরা কচুয়ায় ডিউটি করি। শাহরাস্তিতে কেন ডিউটি করব? ডিউটি না করলেই মামলা দেওয়া হচ্ছে।’
চালকদের আরও অভিযোগ, গ্যাসের জন্য দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। এতে গাড়ি চালানোর সময় কমে যাওয়ায় দৈনিক আয়ও কমেছে। এর মধ্যে মামলার চাপ তাঁদের আর্থিক সংকট আরও বাড়িয়ে দিয়েছে।
খবর পেয়ে কচুয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে। পরে শাহরাস্তি থানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিলে চালকেরা অবরোধ প্রত্যাহার করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আজিজুল ইসলাম বলেন, চালকদের অভিযোগ নিয়ে শাহরাস্তি থানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়—সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক।
১৩ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।
১৮ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৫ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মালুচি এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে বিপন্ন প্রজাতির ২৪ কেজি ওজনের একটি বিশালাকার বাগাড় মাছ ধরা পড়েছে। পরবর্তীকালে মাছটি পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে নিয়ে ৩৮ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়...
৩৪ মিনিট আগে