চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। শনিবার ভোরে উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের ব্যাপারীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, গ্রামে একটি মাটির গর্তে প্রায় ১৫-২০টি শিয়াল থাকে। সেখান থেকে দুটি শিয়াল বেরিয়ে এসে কয়েকটি বাড়িতে ঢুকে লোকজনকে কামড়ায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাবেক ইউপি সদস্য কালাম ব্যাপারী বলেন, ‘ভোরে লোকজন ঘুম থেকে উঠে রাস্তায় বের হলে দুটি শিয়াল একত্র হয়ে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়াতে থাকে। অনেকে লাঠিসোঁটা দিয়ে প্রতিহত করে রক্ষা পায়।’
আহতদের মধ্যে রয়েছেন—বারেক ব্যাপারী (৬০), রনি (২০), জসিম ব্যাপারী (৩০), রেহান (২০), হাসান ব্যাপারী (১৫), রুবেল (৪০), আবু তাহের (৪০), লতিফ ও রুবেলসহ আরও কয়েকজন। তাঁদের মধ্যে দুজনকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের বলেন, ‘বারেক ব্যাপারীর অবস্থা গুরুতর। বন্য প্রাণী সুরক্ষা আইন মেনেই শিয়াল প্রতিরোধের উপায় নিয়ে আমরা গ্রামের লোকজন চিন্তা করছি।’
হাজীগঞ্জ উপজেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘শিয়াল ধরে বনে ছেড়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তবে জনবল না থাকায় তা সম্ভব হচ্ছে না। স্থানীয়রা শিয়াল ধরলে আমরা তা বনে অবমুক্ত করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, কীভাবে ব্যবস্থা নেওয়া যায়।’

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৮ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১১ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে