Ajker Patrika

চাঁদপুরে আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৫২

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৫২
পুলিশ সুপার কার্যালয়, চাঁদপুর। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৫২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে জেলা পুলিশ। এ সময় ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গতকাল বুধবার জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার ও আটক করা হয়। আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ জন নেতা-কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, মতলব দক্ষিণ থানায় ২ জন, মতলব উত্তর থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ২ জন, শাহরাস্তি থানায় ৩ জন এবং কচুয়া থানায় ১ জন রয়েছেন।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানা-পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। এ সময় ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিভিন্ন মামলায় চাঁদপুর সদর মডেল থানা থেকে ৯ জন, হাইমচর থানা থেকে ১ জন এবং ফরিদগঞ্জ থানা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, বিভিন্ন ধারা ও বিশেষ অভিযানে চাঁদপুর সদর মডেল থানা থেকে ১০ জন, হাইমচর থানা থেকে ২ জন, ফরিদগঞ্জ থানা থেকে ৩ জন এবং শাহরাস্তি থানা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, ফরিদগঞ্জ থানায় ৫ জন, হাজীগঞ্জ থানায় ২ জন এবং কচুয়া থানায় ৫ জন রয়েছেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে। আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত