Ajker Patrika

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ওয়ার্ড সভাপতির মরদেহ উদ্ধার

চাঁদপুর পতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৬: ৪০
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ওয়ার্ড সভাপতির মরদেহ উদ্ধার
মো. দুলাল আলম ওরফে লন্ডনি দুলাল। ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় একটি পুকুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. দুলাল আলম ওরফে লন্ডনি দুলালের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. দুলাল আলম কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ওই ওয়ার্ডের সভাপতি ছিলেন।

নোয়াপাড়া গ্রামের লন্ডনি বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে ছিলেন দুলাল আলম। তাঁর স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে পুকুরের পানিতে দুলাল আলমের মরদেহ ভাসতে দেখেন পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন। মরদেহ উদ্ধারের সময় তাঁর মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, ময়নাতদন্তের জন্য দুলাল আলমের মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত