
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রি কলেজে অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়ার পুনরায় যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়া ছাত্র-জনতার তোপের মুখে কলেজ ছেড়ে চলে যান। দীর্ঘদিন পর তিনি এলাকার বিএনপি, জামায়াত, যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শনিবার সকাল ৯টায় ফের কলেজে যোগদান করতে আসেন।
পরে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হলে গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক আবু সাঈদ বিজয়ের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের বিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। এতে শিক্ষক আবু সাঈদ বিজয় ও কামরুন নাহারসহ শিক্ষার্থী মিরান, জিহাদ, মিনহাজ, ইমন গাজীসহ অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে সাতজনকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ অলি উল্লাহসহ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে ছুটে যায়।
আহত শিক্ষক আবু সাঈদ বিজয় অভিযোগ করে বলেন, ‘অধ্যক্ষকে কলেজে যোগদান করানোর নিয়ম হলো গভর্নিং বডির সভাপতির মাধ্যমে। কিন্তু তিনি নিয়ম উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে, আমার সহকর্মী এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন।’
অন্যদিকে যোগদান করতে আসা অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ‘আমি কলেজে যোগদান করতে গেলে উপাধ্যক্ষকে কলেজে পাইনি। তিনি সেখানে উপস্থিত না থেকে পরিস্থিতি ঘোলাটে করেছেন। বাইরে শিক্ষার্থী আহত হয়েছেন কি না, তা জানি না। আর কোনো রাজনৈতিক প্রভাব খাটাইনি।’
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১৩ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১৫ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে