
চাঁদপুরের কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্রামের কালাগাজী বাড়িতে নাদিয়া আক্তার (১৮) নামে এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাদিয়া আক্তার কচুয়া উপজেলার তুলপাই গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে পাশের চান্দিনা উপজেলার কৈলান উচ্চবিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। নাদিয়া তার মা নুরুন্নাহার বেগম ও ছোট বোনের সঙ্গে কোয়া চাঁদপুর গ্রামে নানার বাড়িতে থাকত।
নিহতের মা নুরুন্নাহার বেগম জানান, তিনি কচুয়ায় একটি হাসপাতালে চাকরি করেন। শুক্রবার সকালে ডিউটি শেষে সকাল ১০টার দিকে বাড়িতে ফিরে দেখতে পান নাদিয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। একাধিকবার ডাকাডাকি পরেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় তিনি নাদিয়াকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন।
নুরুন্নাহার বেগম আরও জানান, সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে নাদিয়া তিনটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল। তবে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়টি নিয়ে তিনি মেয়েকে কোনো বকাঝকা বা কিছু বলেননি।
স্থানীয়দের ভাষ্য, নাদিয়ার বাবা মো. বিল্লাল হোসেন দ্বিতীয় বিয়ে করার পর নাদিয়ার মা ও দুই মেয়ের ভরণপোষণ কিংবা নিয়মিত খোঁজখবর রাখতেন না। এর পর থেকে নুরুন্নাহার বেগম একটি বেসরকারি হাসপাতালে আয়া পদে চাকরি করে দুই মেয়েকে নিয়ে নানার বাড়িতে বসবাস করছিলেন। আত্মহত্যার আগে নাদিয়া সর্বশেষ তার বাবা বিল্লাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছিল বলেও জানান স্থানীয়রা।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

নওগাঁর মহাদেবপুরে যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ঝিনাইদহ শহর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ
২৬ মিনিট আগে
রাজশাহীর বাঘায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে বাঘা পৌরসভার মিলিক বাঘা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৮ মিনিট আগে
সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে থাকা সাতজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে একজনের ময়নাতদন্ত করা হয়েছে। বাকি ছয়জনের মরদেহ স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে
৩৬ মিনিট আগে