
চাঁদপুরে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৫১ জনকে আটক করা হয়েছে। আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত চাঁদপুর শহরের মুখার্জিঘাট, চৌধুরীঘাট, লন্ডনঘাট, ছায়াবানী মোড় ও পৌর সিএনজি স্ট্যান্ড (পুরান আদালতপাড়া), কালীবাড়ি প্ল্যাটফর্মসহ বেশ কিছু এলাকায় অভিযান চালায় সদর মডেল থানার পুলিশ। এতে ৪৫ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কিশোর অপরাধী সন্দেহে ছয়জনকে আটক করে।
সদর মডেল থানার ওসি বলেন, যাদের আটক করা হয়েছে, প্রাথমিকেভাবে যাচাই-বাছাই শেষে কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকলে বা যাদের বিরুদ্ধে অপরাধ-সম্পর্কিত তথ্য পাওয়া যাবে, তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র গাজীপুরের শ্রীপুরে ১১০ বছর বয়সী বাজিত খাঁন ওরফে ময়না খাঁন গাজীপুর-৩ আসনের হয়দেবপুর দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। প্রতিবেশী ও নাতিদের সাহায্যে তিনি ভোট প্রয়োগ করেন।
১১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে চলছে ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। নিয়ম অনুযায়ী, ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও পোলিং এজেন্টদের নির্বাচন কমিশন থেকে দেওয়া পরিচয়পত্র দৃশ্যমান থাকার কথা। গলায় ফিতা দিয়ে ঝুলিয়ে বা
১৮ মিনিট আগে
ঢাকা-১৭ আসনের ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজে তিনটি কেন্দ্রের একটিতে সকাল ৯টা ১৮ মিনিট পর্যন্ত ২৬৬টি ভোট পড়েছে। আজ সকাল সাড়ে ৯টায় আজকের পত্রিকাকে এই তথ্য জানান কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার হুমায়ুন কবির।
২০ মিনিট আগে
সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। ভোটের দিনেও চা-বাগানের ভোটাররা জানেন না গণভোট কী। অনেকেই ভোট দিয়েছেন, তারপরও তারা জানেন না গণভোট কী। পুরো বিষয়টি বুঝে উঠতে পারেননি। গণভোট কিসের জন্য, তা-ও জানেন না তাঁরা।
২৮ মিনিট আগে