চাঁদপুরে মাদক মামলায় মো. রাসেল (৩৮) নামের মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামি মো. তাজুল ইসলাম (৪৩) ও ফারুক আহমেদকে (৩৮) পাঁচ বছর করে কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং এক মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (আদালত-২) মো. শাহেদুল করিম এই রায় দেন।
আসামিদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রাসেলের বিরুদ্ধে আরও দুটি ধারায় সাজা হয়। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৭ (খ) ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং ৯ (ক) ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন ধরনের মাদকসহ আসামি রাসেল ও তাজুল ইসলামকে গ্রেপ্তার করে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ছিলেন ফারুক আহমেদ। তবে তিনি পলাতক ছিলেন। তাঁদের বিরুদ্ধে ওই দিন চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় তৎকালীন চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মামুনুর রশিদকে। তিনি তদন্ত শেষে ওই বছরের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুর রহমান ভূঁইয়া ও দেবাশীষ কর মধু বলেন, মামলাটি ১২ বছরের বেশি সময় চলাকালীন আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলার সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করে আদালত এই রায় দেন। তবে রায়ের সময় আসামিরা উপস্থিত ছিলেন না।
আসামিপক্ষে আইনজীবী ছিলেন এসডিএলআর শিব গোপাল মজুমদার।

গোপন সংবাদের মাধ্যমে জানা যায়-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার আসামি কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। ওই ফ্লাইটটি শুক্রবার দুপুর দেড়টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ফ্লাইটটি নামার পর নাসির
৪ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মীকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
৮ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দৌলজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে ছয়টি বগি বনের ভেতর রেখে অন্য ছয় বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
১৮ মিনিট আগে