
চাঁদপুরের দুটি সেচ প্রকল্পে বোরো না করে অন্য ফসল আবাদ ও অবৈধ বসতি গড়ে ওঠায় ২৭ হাজার হেক্টর জমি কমেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, সেচের খালগুলো পুনরুদ্ধার ও বসতি উচ্ছেদে উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, জেলার ফরিদগঞ্জ, সদর ও হাইমচর এলাকার চাঁদপুর সেচ প্রকল্প এবং মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প দুটি বোরো ও রবিশস্য উৎপাদনে অন্যতম সহায়ক। এর মধ্যে চাঁদপুর সেচ প্রকল্পে ১০০ কিলোমিটার বাঁধে প্রাইমারি ও সেকেন্ডারি সাত হাজার কিলোমিটার খাল প্রবহমান ছিল। বর্তমানে সেচযোগ্য খাল রয়েছে চার হাজার কিলোমিটার। বাকি খাল ভরাট ও অবৈধভাবে দখল হয়ে আছে। অপর দিকে মতলব উত্তরে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে ১৩৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৪৭টি খাল ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। নিষ্কাশন খালগুলোর মধ্যে গড়ে উঠেছে বাজারকেন্দ্রিক সাত শতাধিক অবৈধ স্থাপনা। যার ফলে প্রাকৃতিক দুর্যোগ কিংবা অতিবৃষ্টিতে জলাবদ্ধতার শিকার হন কৃষকেরা।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের ফতেপুর ইউনিয়নের কৃষক মোখলেছুর রহমান বলেন, এই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার সরকারি খাল দখল করে ঘরবাড়ি তৈরি হয়েছে। কেউ কেউ খালের মধ্যে মাছ চাষ করে বাঁধ দিয়েছে। এসব কারণে পানি আটকে থাকে এবং কৃষকদের সর্বনাশ হয়।
একই এলাকার কৃষক মো. শওকত বলেন, ‘আমাদের এলাকার খালগুলো খনন করা দরকার। বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়ে পানি আটকে থাকে। খাল ও নদীতে কচুরিপানা। এগুলোও পরিষ্কার করা হয় না। খালের অর্ধেক দখল করে বাড়িঘর তৈরি করে রেখেছে। এসব বিষয়ে ব্যবস্থা না নিলে কৃষকেরা আরও ভোগান্তির মধ্যে পড়বেন।’
চাঁদপুর সেচ প্রকল্পের চান্দ্রা বাজার এলাকার বাসিন্দা আলী আহমেদ বলেন, বাজারসংলগ্ন এই খাল ২৫ থেকে ৩০ বছর আগে খনন করা হয়েছে। এখন আর খালে নৌকাও চলে না এবং পানিপ্রবাহ নেই। এটি খনন করা প্রয়োজন।
পাশের মদনের গাঁও গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন পাটওয়ারী বলেন, অধিকাংশ খাল দখল করে লোকজন স্থাপনা তৈরি করেছে। আশির দশকে খাল খনন হয়েছে। এরপর আর রক্ষণাবেক্ষণ নেই। এখন আবার এসব খাল পুনঃসংস্কার প্রয়োজন।
একই গ্রামের কৃষক হাসান গাজী বলেন, ‘বহু বছর খাল খনন হয় না। বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়।’
এ বিষয়ে চাঁদপুর সেচ প্রকল্প সম্পর্কে নির্বাহী প্রকৌশলী মো. জহরুল ইসলাম বলেন, খালগুলো সচল করার জন্য পরিকল্পনা কমিশনে একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য তালিকা জেলা প্রশাসক বরাবর দাখিল করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের সময় অবৈধ স্থাপনাগুলো আর থাকবে না।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম সাহেদ বলেন, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার প্রকল্প এলাকায় ১৩৫ কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়মিত কাজের অংশ। উচ্ছেদের কাজও শুরু হবে খুব শিগগির।

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সবাই সুস্থ হয়ে যায়। ডিমের সঙ্গে অসুস্থতার কোনে সম্পর্ক আছে কি না, তা তদন্ত করবে শিক্
২ মিনিট আগে
পরিদর্শনে সম্ভাব্য স্থানগুলোর বিদ্যমান অবকাঠামো, যানবাহন চলাচলের সক্ষমতা, সংযোগ সড়ক, ভূমির প্রাপ্যতা এবং ভবিষ্যতে বাস টার্মিনাল ও অস্থায়ী ডিপো স্থাপনের উপযোগিতা পর্যালোচনা করা হয়। এ সময় রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় দি
৬ মিনিট আগে
এই আয়োজন শুধু একটি ডিসকাউন্ট মেলা নয়, বরং দেশি-বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে দেশের খুচরা বাজার ও ব্র্যান্ড ইকোসিস্টেম আরও গতিশীল হবে...
২৬ মিনিট আগে
আহতদের চিকিৎসা বন্ধ রাখার নির্দেশ থাকলেও চিকিৎসকদের কৌশলী সেবায় বহু প্রাণ রক্ষা সম্ভব হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সম্মিলিত অবদানেই জুলাই আন্দোলন সফলতার মুখ দেখেছিল। সেই আন্দোলনের দুই বছর পূর্তিতে সংগঠনটি জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ
৩৭ মিনিট আগে