
উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চার যুবককে কম্বোডিয়ায় নিয়ে বিক্রির ঘটনায় অবশেষে মামলা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানা-পুলিশ। গতকাল শনিবার রাতে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়।
কম্বোডিয়ায় পাচারের শিকার ভুক্তভোগীরা হলেন রাজবাড়ী সদরের বড়নূরপুর গ্রামের মো. আলামিন ও তাঁর ভাগনে মো. জাহিদ শেখ এবং বগুড়ার শাহজানপুরের সানোয়ার হোসেন ও মো. মাহিদুল।
ভুক্তভোগীদের অভিযোগ, ৯ এপ্রিল মামলার আবেদন দিলেও পুলিশ গড়িমসি করছিল।
সর্বশেষ গত বৃহস্পতি থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত চারজন ভুক্তভোগী থানার সামনে অবস্থান নেন। এর মধ্যে জাহিদ শেখ নামের একজন গুরুতর অসুস্থ হয়ে গ্রামে ফিরে যান। বাকিরা ‘মামলা না হওয়া পর্যন্ত’ বাড়ি না ফেরার পণ করেন। এ বিষয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর মামলা নেয় পুলিশ।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম জানান, চার বাংলাদেশি যুবককে কম্বোডিয়ায় পাচার করে বিক্রির অভিযোগে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় পাঁচ ব্যক্তি ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
১ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
২ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৩ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৩ ঘণ্টা আগে