Ajker Patrika

আজহারীর নামে ভিডিও বানিয়ে প্রতারণা: গ্রেপ্তার ১০ যুবক কারাগারে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আজহারীর নামে ভিডিও বানিয়ে প্রতারণা: গ্রেপ্তার ১০ যুবক কারাগারে
ফাইল ছবি

ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ছবি ও কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১০ যুবককে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান তাঁদের জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেন।

আজ রোববার বিকেলে বিষয়টি জানান আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রুকনুজ্জামান। তিনি আরও জানান, আসামিদের জামিন শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করা হয়েছে।

যাদের কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন মো. সারাফাত হোসেন (২৪), মো. শাফায়েত হোসেন শুভ (২১), শাহাদাত তৌফিক (২১), মো. ইমাম হোসেন বিজয় (২১), মো. রফিকুল হাসান (২১), মিনহাজুর রহমান শাহেদ (১৯), তৌকি তাজওয়ার ইলহাম (২১), অমিদ হাসান (২১), মো. আব্দুল্লাহ ফাহিম (২১) ও মো. ইমরান (২৪)।

২৩ এপ্রিল রাজধানীর পল্টন মডেল থানায় বিলাল হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন থানা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ বোস্তামি থানা যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রামের শেরশাহ কলোনি এলাকা থেকে তাঁদের আটক করে। পরে তাঁদের ঢাকার আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, চক্রটি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আজহারীর ভিডিও ও কণ্ঠ সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিপফেক প্রযুক্তির মাধ্যমে ভুয়া ভিডিও তৈরি করত। এসব ভিডিও ব্যবহার করে একটি নির্দিষ্ট পণ্যের প্রচার চালাত। প্রতারক চক্র ‘আজহারী শপ’, ‘ডক্টর সেবা’, ‘হালাল শপ’সহ অন্তত ২৪টি ভুয়া ফেসবুক পেজ ও ওয়েবসাইট পরিচালনা করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি

হোয়াইট হাউসের ডিনারে হামলা: মেধাবী প্রকৌশলী ও উদ্ভাবক অ্যালেন কেন অস্ত্র তুলে নিলেন

গুরুকে হত্যার পরিকল্পনা ফাঁস, শিষ্য রকি প্রকাশ্যে খুন: বগুড়ায় সন্ত্রাসী চক্রের দ্বন্দ্ব ভয়ংকর

ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত