ফেসবুকে বিরূপ মন্তব্য করার পর সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার শিশুকে (১৬) জামিন দিয়েছেন আদালত। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পঞ্চগড় জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছে শিশুটি।
এর আগে বিকেলে পঞ্চগড় শিশু আদালতের বিচারক হুসাইন মুহাম্মদ ফজলুল বারী তার জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত শিশুটি জামিনে থাকবে। আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মিলন জামিন ও কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করে শিশুটি। এর জেরে অতিউৎসাহী হয়ে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে শিশুটির বিরুদ্ধে মামলা করেন। ১৬ বছরের শিশুটির বয়স মামলায় ২০ বছর উল্লেখ করা হয়। যে কারণে শিশুটিকে গ্রেপ্তার করে সংশোধনাগারে না পাঠিয়ে কারাগারে পাঠানো হয়।
গতকাল শনিবার বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক এ এস এম সাজ্জাদ হোসেন শিশুটিকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
বয়স কীভাবে নির্ধারণ করা হয়, জানতে চাইলে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘মামলার আরজিতে কাটছাঁট করার সুযোগ নেই। বাদী আরজিতে বয়স যেটা দিয়েছে, আমরা সেটাই দিয়েছি।’
মামলার বাদী দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘ফেসবুকে প্রতিমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করায় মামলাটি করেছি।’ আসামির বয়স কত ও কীভাবে নির্ধারণ করেছেন, জানতে চাইলে আব্দুস সালাম বলেন, ‘আসামির বয়স ২০ বছর। মামলা হয়েছে। কোর্টে জবাব দেব।’ এই বলে ফোন কেটে দেন তিনি।

রাজধানীর বিপুল পরিমাণ আইফোন, স্যামসাং মোবাইল ও মোবাইলের মাদারবোর্ডসহ দুই চীনা নাগরিক ও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ৪৭ নম্বর বাসার ৬ষ্ঠ তলা থেকে আজ রোববার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়
২ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলাসংলগ্ন মেঘনা নদীতে ঝড়ের কারণে আটকা পড়েছে যাত্রীবাহী তিনটি লঞ্চ। আজ রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার পরপরই হঠাৎ ঝড়ের কারণে লঞ্চগুলো আটকা পড়ে। ঝড়ে তিনটি লঞ্চ আটকা পড়ার বিষয়ে নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলার (মেঘনাসংলগ্ন) মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির
৫ মিনিট আগে
শিক্ষার্থীরা অভিযোগ করছেন, দশম শ্রেণির নাঈম রেজা নামের একজন শিক্ষার্থী গত ১৬ এপ্রিল ক্লাসে ডিস্টার্ব করলে দয়াল স্যার তাকে শাসন করেন। এ ঘটনার জেরে স্যারকে বাসায় ডেকে নিয়ে লাঞ্ছিত করেন ওই বিচারপতি ও তাঁর স্ত্রী। স্যারকে ছাত্রের পা ধরে মাফ চাওয়ানো হয়েছে...
২০ মিনিট আগে
চট্টগ্রামের রাউজানে কাউসার উজ জামান বাবলু (৩৪) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শফি (৩৯) ও মো. সুমন (৩৩)। রোববার ভোররাতে চট্টগ্রামের পূর্ব রাউজান থেকে এই দুই আসামিকে গ্রেপ্তার করে রাউজান থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে