
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর উত্তরপাড়ায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার ফলে আশপাশের বসতভিটা দেবে গিয়ে পুকুরে চলে যাচ্ছে। ইতিমধ্যে দুটি বসতঘর ধসে গেছে। ফলে আরও বাড়িঘর ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।
ভুক্তভোগী বাচ্চু মিয়া ও বাবুল মিয়া জানান, প্রায় এক মাস ধরে স্থানীয় তুলাইশীমুল এলাকার বিল্লাল ভূঁইয়া ধানি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছেন খারকুট এলাকায়। লাগাতার মাটি কাটায় অনেকটা জায়গা পুকুরের মতো হয়ে গেছে। সেখানে কোনো বাঁধ বা সুরক্ষাব্যবস্থা না থাকায় তাঁদের বসতভিটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের দাবি, ইতিমধ্যে বসতবাড়ির দুটি ঘর ধসে পুকুরে পড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গেছে ঘরের খাট, নষ্ট হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র।

স্থানীয় বাসিন্দারা জানান, মাটি কাটার কারণে আশপাশের আরও বেশ কয়েকটি ঘরবাড়িও ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে, নতুনভাবে তৈরি হওয়া পুকুরের পাড়ে সুরক্ষার ব্যবস্থা না থাকায় ধসে পড়ছে মাটি, সৃষ্টি হচ্ছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসীরা ড্রেজার দিয়ে অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ ও১ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
অভিযোগের ব্যাপারে বিল্লাল ভূঁইয়া জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়ছল উদ্দিন জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফেনী সদর উপজেলায় ওয়ান স্টপস মেটারনিটি ক্লিনিকে অস্ত্রোপচারে প্রসূতি নাঈমা আক্তার লিজার মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের একাধিক অবহেলা ও চিকিৎসাগত ত্রুটির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। একই সঙ্গে প্রতিবেদনে প্রসূতির মৃত্যুর নির্দিষ্ট কারণও উঠে এসেছে। তবে গাফিলতির প্রমাণ মিললেও তদন্ত কমিটির পক্ষ থেকে...
১০ মিনিট আগে
জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
১২ মিনিট আগে
ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ছবি/ভিডিও সংগ্রহ কিংবা শত্রুতাবশত গোপন ছবি/ভিডিও ফাঁস করে এসব কর্মকাণ্ড চালাত। তাদের ব্যবহৃত মোবাইল থেকে প্রায় দেড় লাখ নগ্ন বা স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায় ৩৫০টি গ্রুপ ও চ্যানেল পাওয়া যায়।
২০ মিনিট আগে
বাংলাবান্ধা স্থলবন্দরে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে তাঁকে আটক করা হয়। এই সময় তাঁর কাছ থেকে ২৪ হাজার ৬০০ ইউএস ডলার জব্দ করা হয়।
৩৬ মিনিট আগে