
টেলিগ্রাম গ্রুপে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীদের টার্গেট করে ব্যক্তিগত ছবি-ভিডিও সংগ্রহ, ব্ল্যাকমেল ও বিক্রির অভিযোগে একটি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র ইন্তেখাব চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন—মেরাজুর রহমান আরমান, বিল্লাল হোসেন অন্তর, রবি আলম মমিন, আল আমিন ইসলাম ও হাসিব। এ ছাড়া গত রোববার রাজধানীর মিরপুরে একই অভিযোগে জাহিদ হোসেন (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
র্যাব জানায়, চক্রটি টেলিগ্রামের প্রাইভেট চ্যানেল ব্যবহার করে অর্থের বিনিময়ে আপত্তিকর ছবি-ভিডিও বিক্রি করত। চক্রটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের লক্ষ্য করে তাদের ফেসবুক বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ছবি/ভিডিও সংগ্রহ কিংবা শত্রুতাবশত গোপন ছবি/ভিডিও ফাঁস করে এসব কর্মকাণ্ড চালাত। তাদের ব্যবহৃত মোবাইল থেকে প্রায় দেড় লাখ নগ্ন বা স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায় ৩৫০টি গ্রুপ ও চ্যানেল পাওয়া যায়।

গত রোববার রাতে ভোলা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মেরাজুর রহমান আরমান, বিল্লাল হোসেন অন্তর, রবি আলম মমিন, আল আমিন ইসলাম এবং হাসিবকে গ্রেপ্তার করে র্যাব।
এদিকে, রাজধানীর মিরপুরে একই অভিযোগে জাহিদ হোসেন (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল রোববার রাতে পশ্চিম শেওড়াপাড়ায় অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়। তিনি টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রি ও সরবরাহের কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।

ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
১৬ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে