কসবায় শারীরিক প্রতিবন্ধী ১২ জন নারী-পুরুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়। নতুন এসব হুইল চেয়ার শারীরিক চলাফেরার সহায়ক হিসেবে প্রতিবন্ধীদের জীবনে নতুন গতি আনবে বলে মনে করছেন আয়োজকেরা।
বুধবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়, কসবা, ব্রাহ্মণবাড়িয়ায় হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে নারী-পুরুষদের হাতে এসব চেয়ার তুলে দেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র থেকে প্রতিবন্ধীদের এসব হুইল চেয়ার প্রাপ্তি ও বিতরণে সার্বিক সহযোগিতা করে আবদুল মোত্তালিব ফাউন্ডেশন। এ সময় আরও উপস্থিত ছিলেন আবদুল মোত্তালিব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সমাজসেবক মোস্তাফা কামাল কিবরিয়া।

নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
৬ ঘণ্টা আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
৬ ঘণ্টা আগে
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে
৬ ঘণ্টা আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
৭ ঘণ্টা আগে