
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক প্রবাসীর স্ত্রীর করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় মশিউর রহমান শান্ত (৪০) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী সালাউদ্দিন আহমেদ।
গত বৃহস্পতিবার ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান ব্রাহ্মণবাড়িয়ার আদালতে আসামিকে হাজির করা হয়। আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন।
মশিউর রহমান শান্ত (৪০) পৌরশহরে মসজিদ পাড়ার বাসিন্দা আব্দুল করিমের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর স্বামী প্রবাসে থাকেন। আসামি তাঁকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও সম্মানহানির ভয় দেখিয়ে ভিডিও কলে কথা বলাতে বাধ্য করতে। পরে আসামি ভিডিও কলের স্ক্রিনশট ডিজিটাল কারসাজির মাধ্যমে পর্নোগ্রাফিতে রূপান্তর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
পরে ভুক্তভোগী ওই নারী মশিউর রহমান শান্তকে আসামি করে ২০২২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলায় রাতেই আসামিকে গ্রেপ্তার করে আখাউড়া থানা–পুলিশ।

খুলনা মহানগরীর যানজট নিরসনকল্পে কেএমপির ট্রাফিক বিভাগ এবং অটোরিকশার মালিক ও চালক সমিতির নেতাদের সঙ্গে সভা করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। গতকাল সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা হয়।
৩ ঘণ্টা আগে
বরিশালের বাকেরগঞ্জে চাল কম দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নিয়ামতি ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে চেয়ারম্যান হুমায়ন কবিরের ওপর এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রতিদিন ২০-২২ হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় যমুনা সেতু পারাপার হওয়া যানবাহনের সংখ্যা দাঁড়ায় ৬৬ হাজারের বেশি। চার লেনে আসা এই পরিবহনগুলো যমুনা সেতুর দুই লেনে প্রবেশ করতেই গতি কমে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলাকায় নতুন ভবন নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের জন্য শতবর্ষীসহ বহু পুরোনো অন্তত অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। পরিবেশবিদ ও স্থানীয়রা জানান, কেটে ফেলা এসব গাছের মধ্যে অন্তত পাঁচটি শতবর্ষী। তিন মাস ধরে মেডিকেল স্টাফ কোয়ার্টার ও প্রধান ছাত্রাবাসের পেছনের পাহাড়ি এলাকায় এগুলো কাটা হয়
৪ ঘণ্টা আগে