ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের কান্দিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কান্দিপাড়া এলাকার নাজমুল আহমেদ টুটুল (৩৬), শিহাব (৩০) ও সাজু মিয়া। আহতদের মধ্যে টুটুল ও শিহাব ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে সন্ধ্যায় দিলীপ গ্রুপের লোকজন কান্দিপাড়া এলাকায় অবস্থানকালে লায়ন শাকিল ও তাঁর সহযোগীরা দিলীপ গ্রুপের লোকজনের ওপর এলোপাতাড়ি ছররা গুলি ছোড়ে। এতে টুটুল, শিহাব ও সাজু মিয়া নামে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও জানান, আধিপত্যের পেছনে আরও কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে যারাই জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
জেলা সদর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুর ইবনে বিন সিফাত জানান, রাবার বুলেটে আহত দুজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টঙ্গী সম্মিলিত ইসলামী ব্যাংকের (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক) গ্রাহকেরা আমানত ফেরত না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৪ মিনিট আগে
পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
২৩ মিনিট আগে
সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মামাতো-ফুফাতো ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার দীপ্ত দাস (১৭)।
৪৩ মিনিট আগে