
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ১৪ সেপ্টেম্বরের নবীনবরণের অনুষ্ঠান ঘিরে আপত্তি তুলে তা স্থগিতের দাবি জানিয়েছে জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদ। তাদের দাবি, নবীনবরণে কনসার্টের আয়োজন করা হয়েছে, সেখানে ‘গানবাজনা ও নাচানাচি’ থাকলে তাদের আপত্তি আছে। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলেও কোনো কনসার্টের ঘোষণা দেওয়া হয়নি।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের সদস্য ফুযায়েল আহমেদ খান স্বাক্ষরিত একটি স্মারকলিপি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমানের কাছে দেওয়া হয়। একই দাবিতে গতকাল শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের কাছেও স্মারকলিপি দেয় সংগঠনটি।
স্মারকলিপিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিকভাবে ইসলাম, ইলম, আলেম-উলামা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত একটি জনপদ। জেলার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ও সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি জড়িত।
এতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে নবীনবরণ আনন্দঘন ও উৎসবমুখর হওয়া স্বাভাবিক। তবে এ ধরনের আয়োজন যেন শিক্ষার পরিবেশ, সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।
কওমী ছাত্র ঐক্য পরিষদের দাবি, অতীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কনসার্ট ও গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ফলে নতুন করে এ ধরনের আয়োজনকে ঘিরে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
স্মারকলিপিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হিসেবে ‘ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা বন্ধের মতোই’—এমন একটি বক্তব্যের উল্লেখ করা হয়েছে। ওই বক্তব্যের পরও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গানের কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
এই অবস্থায় আগামী ১৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত গানের কনসার্ট স্থগিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।
একই সঙ্গে জেলার ঐতিহ্য, ধর্মীয় মূল্যবোধ, সাধারণ মানুষের অনুভূতি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এ ধরনের আয়োজনের অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
স্মারকলিপিতে কওমী ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে স্বাক্ষর করেন ফুযাইল আহমদ খান।

গাজীপুরে তিন মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগরের গাছা থানার পশ্চিম ঝাঁঝড়ের সাক্রাউরী এলাকায় দুই শিক্ষার্থীকে মারধরের পর আগুনে উত্তপ্ত লোহার খুন্তি দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দুই শিক্ষার্থীর পরিবার গাছা থানায় মামলা করেছে।
১২ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলা শহরে একটি ওষুধের দোকানের সিসি ক্যামেরা অচল করে ২৫ লাখ টাকার ওষুধ নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় আজ শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
২২ মিনিট আগে
পদ্মা নদীর পানি বৃদ্ধিতে কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের রাস্তাঘাট ও নিম্নাঞ্চল ডুবে গেছে। এতে মানুষের যাতায়াত এবং গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল পারাপারে চরবাসীর প্রধান ভরসা হয়ে উঠেছে ডিঙি নৌকা। বর্ষার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে নৌকার চাহিদা।
২৫ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশা গ্যারেজে ঢুকে গুলি করে সাগর খান ওরফে ইমরান (৩৮) হত্যা এবং তাঁর বন্ধু সাদ্দামকে গুলি ও কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৯ মিনিট আগে