Ajker Patrika

ধুনটে অটোরিকশা ও ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনটে অটোরিকশা ও ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার
ধুনটে ব্যাটারিচালিত অটোরিকশা ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন নামের এক ভ্রাম্যমাণ আইসক্রিম বিক্রেতার মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনটে ব্যাটারিচালিত অটোরিকশা ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৪৫) নামের এক ভ্রাম্যমাণ আইসক্রিম বিক্রেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের বাসিন্দা রমজান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন একজন ভ্রাম্যমাণ আইসক্রিম বিক্রেতা। প্রতিদিনের মতো আজ সকালের দিকে মথুরাপুর এলাকায় আইসক্রিম বিক্রি করতে যান তিনি। আইসক্রিম বিক্রি শেষে দুপুরে মথুরাপুর বাজার থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে ধুনট শহরের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশা মথুরাপুরের দিকে যাচ্ছিল। এ সময় ধুনট-মথুরাপুর সড়কের বহালগাছা কারিগরি স্কুলের সামনে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে আলমগীর হোসেনসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে আলমগীর হোসেনের অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় তাঁর মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত