
বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক বেলাল হোসেনকে (৪৫) জেলহাজতে নেওয়া হয়েছে। বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যায় বেলাল হোসেনকে তাঁর গোসাইবাড়ী বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। বেলাল গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহরী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। ওই নির্বাচনে প্রতীক বরাদ্দের পর গোলাম মোহাম্মদ সিরাজ ১১ ডিসেম্বর দুপুরে গণসংযোগ ও প্রচারণা চালাতে শতাধিক মোটরসাইকেল ও চারটি গাড়ি নিয়ে ধুনট উপজেলা শহরে হোটেল আল আরাফাতের সামনে আসেন। এ সময় খবর পেয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবর রহমানের কর্মী-সমর্থকেরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির প্রার্থী জি এম সিরাজের গাড়ির বহরে হামলা চালিয়ে তাঁর দুটি জিপ ও দুটি মাইক্রোবাসসহ ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে হামলাকারীরা মোটরসাইকেলগুলোতে অগ্নিসংযোগ করে। হামলায় জি এম সিরাজসহ ১০-১৫ জন নেতা-কর্মী আহত হন। এই ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহিন বাদী হয়ে গত বছরের ৮ অক্টোবর ককটেল বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবর রহমান ও তাঁর ছেলে আসিফ ইকবাল সনিসহ আওয়ামী লীগের ৪৬ নেতা-কর্মীকে আসামি করা হয়। এই মামলায় বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনার তদন্তে আটক বেলাল হোসেনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এই কারণে তাঁকে ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকার সাভারের আশুলিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর দায়ের কোপে রূপবান বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (৬ জুন) এই তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
৫ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুরে ধান কাটা নিয়ে তর্কের জেরে শ্যামল চন্দ্র মালী (৫০) নামের এক দিনমজুরের মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।
২৯ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে এক কিশোরী ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক পাচারকারীসহ ওই কিশোরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩৬ মিনিট আগে
শনিবার বিকেলে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকামারী ক্যাম্পের টহল দলের সদস্যরা কাঁটাতারের বেড়ার গেট দিয়ে এক ব্যক্তিকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠান। বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক বিজিবিকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের কালীরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা...
৪৪ মিনিট আগে