
বগুড়ার শাজাহানপুরে শতাধিক হিন্দু পরিবারকে জিম্মি করে চাঁদাবাজি করে আসছিল সন্ত্রাসী একটি বাহিনী। তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে এলাকাবাসী সাগর (৩২) নামের এক সন্ত্রাসীকে ধরে পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে।
আজ রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে শাজাহানপুর উপজেলার শাবরুল হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
সাগর শাবরুল বাগিচাপাড়ার ঠান্ডু মিয়ার ছেলে। সাগরের নামে জোড়া খুনসহ একাধিক মামলা রয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
শাবরুল হিন্দুপাড়া গ্রামের কনক বাবু বলেন, সাগর ও জলিল জোড়া খুনের আসামি। এক মাস আগে তাঁরা জামিনে মুক্ত হন। এর পর থেকে হিন্দুপাড়ার শতাধিক পরিবারকে জিম্মি করে চাঁদাবাজি করে আসছিলেন। তাঁদের অত্যাচারে হিন্দুপাড়ার বাসিন্দারা অতিষ্ঠ। তাঁদের ভয়ে কেউ পুলিশের কাছে অভিযোগ করতেন না। গত এক বছরে ওই গ্রামে পুলিশও খোঁজখবর নিতে যায়নি। তিনি বলেন, রোববার বেলা ১১টার দিকে সাগর, জলিল, আলমগীরসহ কয়েকজন গ্রামে ঢুকে চাঁদা না পেয়ে জোর করে একজনের পুকুর থেকে মাছ ধরছিলেন। খবর পেয়ে হিন্দুপাড়ার লোকজন একত্র হয়ে সাগরকে ধরে ফেলে। এ সময় অন্যরা পালিয়ে যান। পরে গ্রামের লোকজন গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাঁকে হাসপাতালে ভর্তি করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, গণপিটুনিতে সাগরের দুই পা ভেঙে গেছে এবং মাথায় আঘাত রয়েছে। তিনি বলেন, সাগর, জলিল, আলমগীরসহ তাঁদের সহযোগীদের অত্যাচারে হিন্দুপাড়ার বাসিন্দারা অতিষ্ঠ হয়েই সাগরকে ধরে পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৬ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৬ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৬ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৬ ঘণ্টা আগে