
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান (কিরণ), তাঁর পরিবার ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
দুদকের উপপরিচালক আলমগীর হোসেন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদন অনুযায়ী ৪১টি ব্যাংক হিসাবে ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা রয়েছে। আবেদনে বলা হয়েছে, আসাদুজ্জামান কিরণ, তাঁর পরিবার ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক।
আবেদনে আরও বলা হয়, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হিসাবগুলোয় টাকা জমা রেখেছেন। যে কোনো সময় অর্থ তুলে নিয়ে বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে। সে জন্য তাঁদের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে
৬ মিনিট আগে
সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২৮০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১৪ দিনের এই ক্যাম্পেইনে ১৫০ জন স্বেচ্ছাসেবক ৩৮টি গ্রুপে দায়িত্ব পালন করবেন।
৩১ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার বাঘিয়া এলাকায় অভিযান চালিয়ে ২১৫ গ্রাম হেরোইন ও ৬০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি
৪২ মিনিট আগে
পুলিশ জানায়, কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল এলাকা থেকে মহাসড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন জুয়েল হোসেন। পথে হঠাৎ তাঁর মোটরসাইকেলটি সড়ক বিভাজকে (রোড ডিভাইডার) ধাক্কা খেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশে পড়ে যান। এ সময় একটি চলন্ত বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে