বগুড়ার কাহালু ও সোনাতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন ট্রাকচালক ছিলেন। তিনি দুই ট্রাকের সংঘর্ষে মারা যান। অপরজন পথচারী নারী। তিনি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
জানা গেছে, আজ রোববার সকালে কাহালুর বিবিরপুকুর বাজারের পশ্চিম পাশে বগুড়া-নওগাঁ মহাসড়কে আমভর্তি দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলতাফ হোসেন (৪৮) নামের এক ট্রাকচালক ঘটনাস্থলেই প্রাণ হারান।
আলতাফ হোসেন টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেইননগর গ্রামের নুসুম উদ্দিন ব্যাপারীর ছেলে। এ ঘটনায় অপর ট্রাকের চালক আজমল হোসেন (৩৫) ও তাঁর সহকারী রাসেদ (১৫) আহত হন। খবর পেয়ে কাহালু থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, দুই দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক আলতাফ হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনের চিকিৎসা চলছে।
অন্যদিকে, বেলা দেড়টার দিকে সোনাতলা উপজেলার উত্তর বয়রা চরপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান এক গৃহবধূ। তাঁর নাম মঞ্জিলা বেগম। তিনি ওই এলাকার ছাত্তার আলীর স্ত্রী।
সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী আজকের পত্রিকাকে বলেন, বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল মঞ্জিলা বেগমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় লোকজন মোটরসাইকেলের চালক রাকিবসহ যানটি ধরে পুলিশে সোপর্দ করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
২৪ মিনিট আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৬ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৬ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৬ ঘণ্টা আগে