
বগুড়ার শেরপুরে ভূমির খাজনা পরিশোধ (অনলাইন) করতে গিয়ে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। আজ সোমবার শেরপুর পৌর ভূমি অফিসে এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন ওই ভুক্তভোগী।
ভুক্তভোগীর নাম সৌরভ অধিকারী শুভ, তিনি শেরপুর পৌর শহরের সান্যালপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পৈতৃক সম্পত্তির ২ দশমিক ৩৩ শতাংশ জমির খাজনা পরিশোধের জন্য পৌর ভূমি অফিসে যান।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সৌরভ অধিকারী খাজনা দিতে গেলে শেরপুর পৌর ভূমি উপসহকারী কর্মকর্তা (নায়েব) আব্দুস সালাম তাঁর কাছে প্রথমে ২ হাজার ৫০০ টাকা দাবি করেন। পরে দর-কষাকষির একপর্যায়ে কম্পিউটার অপারেটরের মাধ্যমে তাঁর কাছ থেকে দুই হাজার টাকা নেওয়া হয়।
টাকা নেওয়ার পর গ্রাহককে (সৌরভ) যে অনলাইন রসিদ দেওয়া হয়, তাতে খাজনার পরিমাণ উল্লেখ ছিল মাত্র ২৭৮ টাকা। অন্য ১ হাজার ৭২২ টাকা কেন নেওয়া হলো—এ বিষয়ে জানতে চাইলে সেটিকে ‘অফিসের বিবিধ খরচ’ বলে জানানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
জানতে চাইলে সৌরভ অধিকারী শুভ বলেন, ‘নির্ধারিত খাজনার চেয়ে কয়েক গুণ বেশি টাকা নেওয়া হয়েছে। আমি এর প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ভূমি উপসহকারী কর্মকর্তা আব্দুস সালাম। তিনি বলেন, ‘সব কার্যক্রম এখন অনলাইনে হয়। আমি শুধু অনুমোদনের কাজ করি। অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।’
এ বিষয়ে ইউএনও মো. সাইদুজ্জামান হিমু বলেন, ‘অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হলেও আজ শনিবার থেকে পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু হচ্ছে। এ কারণে গতকাল শুক্রবার মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা নৌপথ ও সংযোগ সড়কে কর্মস্থলমুখী মানুষের চাপ বেড়ে যায়।
৪ ঘণ্টা আগে
খাগড়াছড়ির প্রতিটি উপজেলা কৃষিনির্ভর জনপদ। এখানে গ্রীষ্মকালীন ফল আম্রপালির পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের সুস্বাদু আম চাষের খ্যাতি রয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় পার্বত্য জেলাটিতে কাঁঠাল, লিচু, আনারসও ভালো উৎপাদিত হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৫ ঘণ্টা আগে
রাত ১১টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় একটি কনটেইনারের ভেতর ও পাশে আগুনের সূত্রপাত দেখা যায়। বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও সংলগ্ন বিমানবাহিনীর ঘাঁটি থেকে আসা সদস্যদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে...
৬ ঘণ্টা আগে