
বিএনপি নেতাকে গ্রেপ্তারের পর ক্রসফায়ারের হুমকি দিয়ে তিন লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে বগুড়ার শাজাহানপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার (৯ মার্চ) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আবু হেনা সিদ্দিকী তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আলমগীর হোসাইনকে ২০২২ সালে সরকার বাধ্যতামূলক অবসর দেয়। তাঁর বাড়ি বরিশালে হলেও তিনি দ্বিতীয় বিয়ে করে বগুড়া শহরের খান্দার এলাকায় বসবাস করেন।
মামলা সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলুল হক উজ্জ্বলকে ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি শাজাহানপুর থানার তৎকালীন ওসি আলমগীর হোসাইন নিজে আতাইল চৌরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। ওই রাতেই তাঁকে ক্রসফায়ারের হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন ওসি আলমগীর। প্রাণ বাঁচাতে বিএনপি নেতা উজ্জ্বল লোক মারফত বাড়ি থেকে তিন লাখ টাকা এনে ওসিকে দেন। পরদিন বিস্ফোরকদ্র্য আইনে করা একটি মামলায় উজ্জ্বলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
উজ্জ্বল বলেন, বিভিন্ন অপকর্মের কারণে ২০২২ সালে ওসি আলমগীর হোসাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর পর থেকে তিনি বগুড়া শহরের খান্দার এলাকায় বসবাস করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ওসি আলমগীর হোসাইন তাঁর কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে টাকা ফেরত দিতে চান। কিন্তু দীর্ঘদিনেও টাকা ফেরত না দিয়ে টালবাহানা শুরু করেন। পরে গত বছরের জুলাই মাসে আদালতে মামলা করা হয়।
আদালতের নির্দেশে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত থেকে সমন পেয়ে ওসি আলমগীর হোসাইন আজ হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ প্রহরায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম।

চলতি বছরে ৯টি শিক্ষা বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বরিশালে কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রশ্নফাঁস রোধ, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ এবং শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের কথাও বলেন।
৫ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজারে মাদক বিক্রেতা ও সেবীদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কয়েকশ মানুষ অংশ নেন।
২৪ মিনিট আগে
সখীপুরে ইয়াবাসহ মো. সেন্টু মিয়া (৪০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৩২ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে চুরি হওয়া বিদ্যুতের ট্রান্সফরমারসহ দুই ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
৩৪ মিনিট আগে