বগুড়ায় জমির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক জামায়াত নেতা খুন হয়েছেন। এ সময় তারেক নামের তাঁর এক সহযোগী আহত হয়েছেন। রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জামায়াত নেতা সাইফুল ইসলাম মারা যান। এ ঘটনায় পুলিশ টিটো ও মোস্তাকিম নামের দুই যুবককে আটক করেছেন।
নিহত সাইফুল ইসলাম শহর জামায়াতের উলামা বিভাগের অর্থবিষয়ক সম্পাদক ছিলেন এবং স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন। তিনি শহরের খান্দার এলাকার বাসিন্দা। বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। তাঁকে উদ্ধার করতে গিয়ে তারেক নামের আরও একজন আহত হন। পরে সাইফুলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। স্বজনেরা তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। তবে পথে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
পুলিশ পরিদর্শক কামরুজ্জামান বলেন, ঘটনার পরপরই এলাকা থেকে টিটো ও কামরুজ্জামান নামের দুই যুবককে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেছে। অন্যদের আটক করতে অভিযান চলছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো মামলা দেওয়া হয়নি।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষে ১৯১ বছরের ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ৯ মহররমে উপজেলার পাঁচ ইউনিয়ন থেকে হাজারো মানুষ অষ্টগ্রাম কেন্দ্রীয় ইমামবাড়ায় সমবেত হন। ১০ দিনব্যাপী মহররম পালন কর্মসূচি শুক্রবার তাজিয়া মিছিলের মাধ্যমে শেষ হবে।
৬ মিনিট আগে
ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে রাজধানীর জিগাতলা ও যাত্রাবাড়ীর কুতুবখালী খাল এলাকায় বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির নবগঠিত টাস্কফোর্স। অভিযানে জিগাতলার দুটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিকদের মোট ১ লাখ টাকা
৯ মিনিট আগে
নরসিংদীর পলাশ উপজেলার দক্ষিণ ভাগদী এলাকায় এলইডি স্টিল মিল সংলগ্ন একটি পুকুর থেকে ইব্রাহিম খান নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিন দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের খবরে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পলাশ থানা পুলিশ।
২১ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মশিয়ার রহমানের বিরুদ্ধে কাজ না করেই কাবিটা প্রকল্পের টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। কাবিটা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দেওয়ানীপাড়া বাজার-সংলগ্ন পিচের রাস্তা থেকে ওহাবের বাড়ি অভিমুখে রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ ২ লাখ ৫০
৪০ মিনিট আগে