
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার চরফ্যাশন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এতে মাঠ-ঘাট, ফসলি জমি, মাছের ঘের, পুকুর ও গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। জনসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ঘরবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। এতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার চরমানিকা, রসুলপুর, জাহানপুর, হাজারীগঞ্জ, মাদ্রাসা ও নজরুল নগর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোয়ারের পানি বেড়ে চরকুকরি-মুকরি, ঢালচর ও মুজিবনগর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে বসতঘর ও রাস্তা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় শত শত পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ।
ঢালচর ইউনিয়নের বাসিন্দা মো. মনির বলেন, ‘আমাদের চরে কোনো বেড়িবাঁধ নেই। অনেকের ঘরবাড়ি জোয়ারের পানিতে ডুবে গেছে। আশ্রয়ণের ব্যবস্থাও নেই। আতঙ্ক নিয়ে সময় পার করছি। দিনে কোনো রকম চললেও রাতটা কীভাবে কাটবে, সেই চিন্তায় আছি।’

চরমানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিদ্দিক বলেন, ‘মেঘনার পানিতে বসতবাড়ি তলিয়ে গেছে। চলাচলের রাস্তাও ডুবে থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে। দুপুরে রান্নাও করতে পারিনি। এখন জোয়ারের পানি কিছুটা কমলে রান্না করব।’

এ বিষয়ে চরফ্যাশন পানি উন্নয়ন বোর্ড-২-এর (পাউবো) নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে নদ-নদীর পানি বেড়েছে। ফলে চরফ্যাশনের কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। তবে পরিস্থিতি আমরা সার্বক্ষণিক নজরে রাখছি। ২৮ জুলাই পর্যন্ত এর প্রভাব থাকতে পারে।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত চরফ্যাশনের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া।

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫০ শতকের একটি জলাশয় ভরাট করে প্লট আকারে বিক্রির অভিযোগ উঠেছে। এরই মধ্যে মাটি ফেলে জলাশয়ের অর্ধেকের বেশি অংশ ভরাট করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাহমুদ আলী নামের এক ব্যক্তি মাছ চাষের জন্য ইজারা নিয়ে ওই জমি প্লট আকারে বিক্রি করছেন।
৩ মিনিট আগে
ওমানে গাড়ির ভেতরে মারা যাওয়া চার সন্তানের করুণ পরিণতি সম্পর্কে এখনো জানেন না তাঁদের মা খাদিজা বেগম। বয়সের ভার ও রোগে এমনিতেই বেশ কাবু তিনি। স্বামীহীন সংসারের ঘানি টানতে টানতে ক্লান্তও। মারা যাওয়া চার ছেলেসহ পাঁচ ছেলেকে ছোট রেখেই মারা যান তাঁদের বাবা জামাল উদ্দিন।
১৩ মিনিট আগে
প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনভূমি রয়েছে মৌলভীবাজার জেলায়। এই বনভূমি দেখভালের জন্য শত বছর ধরে স্থানীয় বাসিন্দারা থাকছে। আইনে রয়েছে, বনের ভেতরে পাকা স্থাপনা বা ঘর তৈরি করা যাবে না। তবে কয়েক বছর ধরে সেই আইন উপেক্ষা করে অবৈধভাবে পাকা ঘর তৈরি করছে অনেকে।
২৩ মিনিট আগে
নওগাঁ জেলা ধান-চাল উৎপাদনে বরাবরই সমৃদ্ধ। বর্তমানে এ জেলায় চলছে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে বেশির ভাগই ধান ঘরে তুলেছেন কৃষক। হাট-বাজারে রয়েছে পর্যাপ্ত ধানের সরবরাহ। বোরোর এই ভরা মৌসুমে স্বাভাবিকভাবে চালের দাম নিম্নমুখী হওয়ার কথা থাকলেও নওগাঁর বাজারে বিপরীত চিত্র মিলেছে।
১ ঘণ্টা আগে