
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির জেলা শাখা। আজ বুধবার বিকেলে ভোলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেন।
দেশে সব রাজনৈতিক দলের নিরাপদ ও অবাধ রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তাঁরা এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন- এনসিপির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. এবিএম নুরুল হক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. মাকসুদুর রহমান, যুগ্ম সদস্যসচিব ইয়াসির আরাফাত, সাংগঠনিক সম্পাদক আতিকুল্লাহ আতিক, আল আমিন মামুন, যুগ্ম সদস্যসচিব সজিব চন্দ্র শংকর, যুব শক্তির জেলা শাখার সদস্যসচিব জাবেদ মাহমুদ ফিরোজ এবং যুব শক্তি সদর উপজেলা শাখার আহ্বায়ক আতিউর রহমান।

নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো. আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
১৭ মিনিট আগে
সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মোটরসাইকেলটি সুমনের। সুমন নিজেই চালাচ্ছিলেন। আহত রবিউল পেছনে বসা ছিলেন। নতুন বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখন তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাঁদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
১ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তাঁর ডান হাত ভাঙা, রগ কাটাসহ মুখের বাম পাশে ক্ষত দেখা গেছে। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর রঙের শার্ট।
১ ঘণ্টা আগে