Ajker Patrika

ভোলা সরকারি কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ভোলা প্রতিনিধি
ভোলা সরকারি কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

ভোলা সরকারি কলেজ থেকে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ও অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আজ শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত ‘ভোলা সরকারি কলেজের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬’-এ শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের। তবে অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় প্রধান অতিথির বক্তব্য দেন ভোলা সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী এবং ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইসরাফীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন, কলেজের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ মাহফুজ এবং ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু। শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন কলেজের সাবেক শিক্ষার্থী মালিহা আক্তার, সাকের হোসেন ইফাজ, মো. ওমর ফারহান ও ইসরাত জাহান ইভা। বক্তারা শিক্ষার্থীদের গুণগত শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। তারা বলেন, মেধাবী হওয়ার পাশাপাশি একজন সৎ ও ভালো মানুষ হওয়াই জীবনের সবচেয়ে বড় অর্জন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদ, কলম, ডায়েরি ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত