
ভোলার চরফ্যাশন উপজেলায় বঙ্গোপসাগরের ভাসানচরে ঢেউয়ের আঘাতে একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে থাকা সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এক জেলে নিখোঁজ রয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলারমালিক খোরশেদ মাঝি ও সামরাজঘাট আড়ত মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী।
নিখোঁজ জেলের নাম মো. মিজানুর রহমান (৩১)। তিনি উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রহিজলের ছেলে। উদ্ধার জেলেরা চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
খোরশেদ মাঝি জানান, ইলিশ শিকারের জন্য ৩১ আগস্ট সন্ধ্যায় ৮ মাঝি-মাল্লাসহ তাঁর মালিকানাধীন ট্রলারটি বঙ্গোপসাগরে যায়। সোমবার রাত ১১টার দিকে সাগর মোহনায় ভাসানচর এলাকায় তাঁরা মাছ ধরতে জাল ফেলেন। এ সময় হঠাৎ ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। পাশে থাকা আরেকটি ট্রলারের মাঝি-মাল্লাদের সহায়তায় সাত জেলে উঠে আসতে সক্ষম হন। তবে জেলে মিজানুর রহমানকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার জেলেরা সুস্থ আছেন। জাল, মালপত্রসহ ট্রলারটি সমুদ্রে ভেসে গেছে।
সামরাজ ঘাটের আড়ত মালিক আলাউদ্দিন পাটোয়ারী আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গোপসাগরের মোহনায় আমাদের ঘাটের একটি ট্রলার ডুবে গেছে। এতে একজন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। তাঁকে প্রশাসনের সহযোগিতায় উদ্ধারের চেষ্টা চলছে। বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।’
চরফ্যাশন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, নিখোঁজ জেলের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দলীয় উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।
৬ মিনিট আগে
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অধিকাংশ গভীর নলকূপ পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এখনো বিচ্ছিন্ন রয়েছে সাতকানিয়া-বাঁশখালী সড়ক যোগাযোগ। তবে ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি।
১২ মিনিট আগে
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের (৭০) মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
১৯ মিনিট আগে
দুই দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর-নালিতাবাড়ী-গাজীরখামার সড়কের প্রায় ৩০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। একই সঙ্গে দুই বছর আগে ভেঙে যাওয়া নালিতাবাড়ীর গোল্লারপাড় এলাকার চেল্লাখালী নদীর বেড়িবাঁধের অংশ দিয়ে ঢলের পানি নিম্নাঞ্চলে প্রবেশ করেছে।
৩২ মিনিট আগে