
ভোলা-ঢাকা নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ সুরভী-৮-এ হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া এলাকার কালীগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে। একই পথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ সাব্বির-৩-এর স্টাফরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় সুরভী লঞ্চের পাঁচজন স্টাফ, শিশু যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ভোলার ইলিশাঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চ সাব্বির-৩ ও সুরভী-৮। নিয়ম অনুযায়ী সাব্বির লঞ্চ কালীগঞ্জ ঘাট ত্যাগ করার শেষ সময় ১০টা ৫০ মিনিট। কিন্তু তারা প্রায়ই ১১টার পর কালীগঞ্জ ঘাট ত্যাগ করে।
মিজানুর রহমান আরও বলেন, গতকাল রাতে ১১টার অনেক পর সাব্বির লঞ্চ কালীগঞ্জ ঘাটে এসে পৌঁছায়। এ সময় সুরভী ও সাব্বির লঞ্চের সুপারভাইজারের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাব্বির লঞ্চের স্টাফরা লাঠিসোঁটা নিয়ে সুরভী লঞ্চে হামলা চালান। তাঁরা লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ করেন। তাতে লঞ্চের গ্লাস ভেঙে যায়।
এ সময় লঞ্চের স্টাফ তোহা, রাকিব, হাবিব, রিফাত ও শিশু যাত্রীসহ প্রায় ১৫ যাত্রী আহত হন। গুরুতর আহতদের ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সাব্বির লঞ্চের সুপারভাইজার আল-আমীন ও কেরানি মিলন লঞ্চের কেবিনের গ্লাস ভাঙচুর করে বলে অভিযোগ করেন সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত যাত্রী ভোলা সদরের নাজিউর রহমান কলেজের শিক্ষার্থী সুরভী-৮ লঞ্চের যাত্রী রাবণ, সুমন, কবির হোসেনসহ সাধারণ যাত্রীরা বলেন, গতকাল রাত ১১টার দিকে হঠাৎ লঞ্চে হইচই শুনে যাত্রীদের ঘুম ভেঙে যায়। তখন ঘুমন্ত যাত্রীদের সামনে দিয়েই সাব্বির লঞ্চের স্টাফরা হামলা চালান। এ সময় লঞ্চের সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এ অভিযোগ অস্বীকার করে সাব্বির লঞ্চের কেরানি রাজিব বলেন, তাঁরা ১০০ টাকা টিকিটে কালীগঞ্জ ঘাট থেকে যাত্রী তুলছিলেন। এ নিয়ে উভয় লঞ্চের স্টাফদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সময় লঞ্চের এক শিশু আহত হয়েছে। সুরভী-৮ লঞ্চের স্টাফরাও হামলা চালিয়েছেন বলে জানান তিনি।

রংপুরের গঙ্গাচড়ায় প্যারাগন অ্যাগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের ডেইরি ফার্ম ও স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। আজ রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের খাপরিখাল এলাকায় ফার্ম পরিদর্শন শেষে চন্দনের হাটে তেলের ঘানি দেখতে
৪ মিনিট আগে
নাটোরের লালপুরে পৃথক দুটি অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো হ্যাকিং এবং অনলাইন প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
২৬ মিনিট আগে
একসময়ের নির্ভরযোগ্য ও স্বস্তির রেলযাত্রা এখন যেন আতঙ্কের নাম। পুরোনো রেললাইন, জরাজীর্ণ ইঞ্জিন আর যান্ত্রিক ত্রুটির কারণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা ও ভোগান্তির শঙ্কা। দেশের ব্যস্ততম রেলপথগুলোর একটি ময়মনসিংহ থেকে ঢাকা, জামালপুর, মোহনগঞ্জ, জারিয়া, কিশোরগঞ্জ ও চট্টগ্রাম রুট। ৭০ বছর বা তারও বেশি পুরোনো
৩৬ মিনিট আগে
অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীর মাধবদীতে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস ঘেরাও ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন টেক্সটাইল শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টার অবরোধে তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
৩৮ মিনিট আগে