মহানবী মুহাম্মদ (সা.) ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাচনশৈলীর অধিকারী। তাঁর কথা বলার ধরন ও শব্দ চয়ন ছিল এতটাই মনোমুগ্ধকর, যা শ্রোতার হৃদয়ে সরাসরি রেখাপাত করত। তাঁর সুমিষ্ট বাণী মানুষকে সত্যের পথে আকর্ষিত করত। হাদিসের নির্ভরযোগ্য গ্রন্থসমূহে তাঁর কথা বলার বিশেষ বৈশিষ্ট্যগুলো স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।
স্পষ্টতা ও ধীরস্থিরতা: রাসুলুল্লাহ (সা.) কখনোই তাড়াহুড়ো করে বা অস্পষ্টভাবে কথা বলতেন না। তিনি সর্বদা অত্যন্ত স্পষ্ট ও ধীরস্থিরভাবে শব্দ উচ্চারণ করতেন।
উম্মুল মুমিনিন আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) তোমাদের মতো দ্রুত কথা বলতেন না; বরং তিনি এমন স্পষ্ট ভাষায় কথা বলতেন যে কোনো শ্রবণকারী তা গুনে রাখতে চাইলে স্মরণ রাখতে পারত।’ (সহিহ বুখারি, সহিহ মুসলিম)
সহজ অনুধাবন ও পূর্ণ মনোযোগ: গুরুত্বপূর্ণ বার্তা যেন শ্রোতা ভালোভাবে অনুধাবন করতে পারে, সে জন্য তিনি প্রয়োজনীয় ক্ষেত্রে কথা পুনরাবৃত্তি করতেন। পাশাপাশি কথা বলার সময় প্রতিপক্ষকে পূর্ণ সম্মান ও মনোযোগ দিতেন।
আনাস (রা.) থেকে বর্ণিত, ‘রাসুল (সা.) যখন কোনো কথা বলতেন, তা তিনবার পুনরাবৃত্তি করতেন—যাতে তা ভালোভাবে বুঝে নেওয়া যায়।’ (সহিহ বুখারি)
অন্য এক বর্ণনায় জারির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) যখনই কারও সঙ্গে কথা বলতেন, পূর্ণাঙ্গভাবে তাঁর দিকে মুখ ফিরিয়ে কথা বলতেন।’ (শামায়েলে তিরমিজি)
অমায়িক হাসি ও কথামালায় শালীনতা: নবীজি (সা.)-এর কথা বলায় সর্বদা নম্রতা, অমায়িকতা ও সৌহার্দ্য প্রকাশ পেত। অনর্থক, কর্কশ ও মেকি কথাবার্তা থেকে তিনি ছিলেন সম্পূর্ণ মুক্ত।
আবদুল্লাহ ইবনে হারিস (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.)-এর চেয়ে বেশি মুচকি হাসতে আমি আর কাউকে দেখিনি।’ (জামে তিরমিজি)
একইভাবে আনাস (রা.) বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ (সা.) কখনোই গালিগালাজকারী, অশ্লীলভাষী কিংবা অভিশাপকারী ছিলেন না।’ (সহিহ বুখারি)

পবিত্র কোরআনের ষষ্ঠ সুরা হলো সুরা আনআম (سورة الأنعام)। ‘আনআম’ শব্দের অর্থ গবাদিপশু। মক্কায় অবতীর্ণ এই সুরায় তাওহিদ (আল্লাহর একত্ববাদ), রিসালাত, আখিরাত, জান্নাত-জাহান্নাম এবং সৃষ্টির নিখিল রহস্য নিয়ে অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত আলোচনা রয়েছে। ১০টি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বা রুকু এবং ১৬৫টি আয়াতবিশিষ্ট...
৮ ঘণ্টা আগে
আল্লামা নুরুল হক (রহ.) বট্টগ্রাম হামিদিয়া মাদ্রাসার মুহতামিম হিসেবে দীর্ঘ প্রায় ৫০ বছর অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার সাবেক সভাপতি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৫ ঘণ্টা আগে
আধুনিকতার এই যুগেও ঘরের বাইরে পা রাখলেই নারীদের প্রগতির চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় নিজস্ব নিরাপত্তার বিষয়টি। ইভ টিজিং, কটূক্তি কিংবা হয়রানির শঙ্কা যেন বহু নারীর নিত্যদিনের অভিজ্ঞতা। এসব ঘটনা তাদের স্বাভাবিক চলাফেরা ও আত্মবিশ্বাসকে বাধাগ্রস্ত করছে। তাই নারীর সুরক্ষায় অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের
১৭ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে