
ভোলার চরফ্যাশনে ৭২ নম্বর দক্ষিণ চরমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, স্থানীয় ফখরুল নামের এক ব্যক্তির নেতৃত্বে ইব্রাহিম পাটওয়ারী ও নাসিম বিদ্যালয়ের ৩৪ শতাংশ জমি দখল করে সেখানে টিনের চালার একটি ঘর তৈরি করেছেন। সম্প্রতি উপজেলার শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের চরমঙ্গল গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে ৭২ নম্বর দক্ষিণ চরমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়ের নামে থাকা ৬৬ শতাংশ জমি বিদ্যালয় কর্তৃপক্ষ ভোগদখল করে আসছে। ২০১৯ সালে মো. আলী হোসেন প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপ করে বিদ্যালয়ের সীমানা নির্ধারণ করেন।
প্রধান শিক্ষক মো. আলী হোসেন বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই ৬৬ শতাংশ জমি বিদ্যালয়ের দখলে ছিল। ২০১৯ সালে আমি দায়িত্ব নেওয়ার পর সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করি। প্রায় এক সপ্তাহ আগে ফখরুলের নেতৃত্বে ইব্রাহিম পাটওয়ারী ও নাসিম বিদ্যালয়ের ৩৪ শতাংশ জমি দখল করে ভেকু দিয়ে মাটি ভরাট করে সেখানে ঘর নির্মাণ করেছেন। আমরা একটি নতুন ভবনের বরাদ্দ পেয়েছি। আমাদের ইচ্ছা ছিল, সেই জমিতেই ভবনটি নির্মাণ করব। বিদ্যালয়ের জমি দখল করে ঘর নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল লতিফ বলেন, ‘আমরা এই দখলের ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা দাবি করছি।’
জানতে চাইলে অভিযুক্ত ফখরুল ও ইব্রাহিম পাটওয়ারী বলেন, ‘নাসিম নামের একজন ব্যক্তি এই জমির ক্রয়সূত্রে মালিক। তাই তিনি জমি দখল নিয়েছেন। আমরা শুধু দেখভাল করেছি। আমরা সরাসরি জমি দখল করিনি।’ নাসিম তাঁর কর্মস্থল ঢাকায় রয়েছেন। তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও কোনো সাড়া মেলেনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের জমি কেউ দখল করে থাকলে প্রশাসনের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আগামী রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯ মিনিট আগে
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল জলিল নামে এক ব্যক্তির চার শতাধিক ফলন্ত কলার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জলিল বলেন, ‘দীর্ঘদিন ধরে শরিকান জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে বিরোধ চলছে। আজ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার
৩৮ মিনিট আগে
২০১৮ সালে সহকারী শিক্ষক এনামুল হকের সঙ্গে নাসিমা বেগমের বিবাহ হয়। এর পর থেকে এনামুল হক পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নাসিমাকে নির্যাতন শুরু করেন। পরে নাসিমা বেগম ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। পরে এনামুল হক মামলাটি মীমাংসা করে নেন। এরপর আবারও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে
৪১ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। গোডাউনে মূলত রং ও তারপিন টাইপের কেমিক্যাল ছিল। গোডাউনের মালিকপক্ষ বা কোনো কর্মকর্তার খোঁজ না পাওয়ায় কারখানার নাম জানা সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে