ভোলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। পুলিশ সন্ধ্যায় ধর্ষক গোপাল দেবনাথকে (৬৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজ রাতে আজকের পত্রিকাকে জানান, আজ দুপুর ১২টার দিকে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে বসতঘরে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। স্কুলছাত্রীর ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ খবর পাওয়ার পরপরই ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার ভোলা সদর হাসপাতালে ছুটে যান। তিনি চিকিৎসাধীন ভুক্তভোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তখন পরিবারের সঙ্গে কথা বলেন এবং ন্যায়বিচারের আশ্বাস দেন। তিনি ভুক্তভোগীর সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দিয়েছেন।
ওসি আরও বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ফিরোজ আলম ও এসআই পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামি গোপাল দেবনাথকে উত্তর দিঘলদী এলাকা থেকে গ্রেপ্তার করে এবং পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর জেলা শহরের সোনাপুর এলাকায় বাংলাদেশ রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গায় সুবর্ণা আক্তার নামের এক নারী শিল্পীর মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ওই নারীর মরদেহ শহরতলির দৌলতদিয়াড়ের বাড়িতে এসে পৌঁছালে সেখানে দাফনকাজে বাধা দেন এলাকার লোকজন।
১ ঘণ্টা আগে
অবশেষে দীর্ঘ ৬৫ বছর আইনি লড়াই শেষে বুধবার নিজেদের জমি ফেরত পেয়েছে বাদীপক্ষ। প্রতিষ্ঠিত হয়েছে উত্তরাধিকার। বুধবার (১৩ মে) বিকেলে কুড়িগ্রাম সদরের পৌর এলাকার চরুয়াপাড়ায় বাদীপক্ষকে জমির দখল বুঝিয়ে দেন সহকারী কমিশনার আরিফুল ইসলাম।
২ ঘণ্টা আগে