
ভোলার বোরহানউদ্দিনে স্বপ্নকুঁড়ি আধুনিক শিশু শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
স্কুল অডিটোরিয়ামে বিদ্যালয়ের পরিচালক মো. সহিদুল আলম লিটন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন স্কুলের পরিচালক রিপন চন্দ্র দে। স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহিনা আজগরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বপ্নকুঁড়ি আধুনিক শিশু শিক্ষালয় স্কুলের পরিচালক মাইনুল হক।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন হিসাব বিজ্ঞান ও আইসিটি বিভাগের লেকচারার, স্বপ্নকুঁড়ি আধুনিক শিশু শিক্ষালয়ের সিনিয়র শিক্ষক মো. সাইফুল ইসলাম আকাশসহ বিভিন্ন শিক্ষকেরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিভাবকেরা ও অতিথিরা।

স্বপ্নকুঁড়ি আধুনিক শিশু শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ২৫ বছরের পূর্তি অনুষ্ঠানের সফলতা কামনা করেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান। তিনি বলেন, স্বপ্নকুঁড়ি আধুনিক শিশু শিক্ষালয়ে আজকের অনুষ্ঠান প্রশংসনীয়, শিক্ষার্থীদেরকে প্রতিটি বিষয় জ্ঞান অর্জনের জন্য যা দরকার সেটি বিদ্যালয়ের শিক্ষকেরা করে যাচ্ছে, আমি স্কুলটির সফলতা কামনা করছি এবং আইনশৃঙ্খলা সহজে কোনো কাজে আমাকে পাশে পাবেন সব সময়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান বলেন, স্বপ্নকুঁড়ি আধুনিক শিশু শিক্ষালয়ে শিক্ষার্থীদের জ্ঞান আহরণ ও বিকশিত করার অন্যতম মাধ্যম, শিক্ষার্থীদের জন্য যেভাবে পড়ালেখা প্রয়োজন তেমনি বিনোদনের সেই বিষয়টি মাথায় রেখে স্কুলের শিক্ষকেরা কাজ করে যাচ্ছে এবং পড়ালেখার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক ও শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগী করে তুলছে, এটি একটি ভালো স্কুলের অন্যতম বৈশিষ্ট্য, আমি এই স্কুলের সফলতা কামনা করছি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব।

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
৪ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
৪ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
৪ ঘণ্টা আগে