
বিষধর সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়া দরিদ্র জেলে বাবলু মারা গেছেন। গত রোববার (২৬ জুলাই) বিকেলে ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আজকের পত্রিকায় বাবলুর বিষয়ে খবর প্রকাশের পর অনেকেই তাঁর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
অর্থের অভাবে বাবলুর চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছিলেন স্ত্রী সুরমা বেগম। এমন পরিস্থিতিতে স্বামীর জীবন বাঁচাতে সমাজের বিত্তবান মানুষ, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর কাছে সহযোগিতা চেয়েছিলেন সুরমা বেগম। বিষয়টি নিয়ে গত রোববার আজকের পত্রিকার অনলাইনে ‘সাপের ছোবলে জীবন-সংকটে জেলে বাবলু, অর্থাভাবে থমকে চিকিৎসা’ শিরোনামে একটি মানবিক সংবাদ প্রকাশিত হয়। আজকের পত্রিকার ওই সংবাদ শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অসহায় জেলে বাবলুকে সহযোগিতার অনুরোধ জানান। এরই মধ্যে গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে বাবলুর মৃত্যু হয়।
বাবলু দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেরামত আলী বাড়ির মৃত আহমদ আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে যান।
আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর ও অসহায় দরিদ্র জেলে বাবলুর মৃত্যুর খবরটি জানতে পেরে অনেকেই মানবিকতার হাত বাড়িয়ে দেন। তাঁদের মধ্যে একজন হলেন দৌলতখান উপজেলার বাসিন্দা ও লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক একাডেমিকের সুপারভাইজার মো. মাকসুদ আলম। তিনি মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অসহায় দরিদ্র বাবলুর পরিবারকে অর্থসহায়তা করেন। তিনি বাবলুর দুই সন্তানের পড়ালেখার খরচও চালিয়ে যাবেন বলে জানান।
এ ছাড়া দুবাইপ্রবাসী মো. ফরহাদও মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আর্থিক সহায়তা করেন। যাতে প্রয়াত বাবলুর স্ত্রী-সন্তানদের খাদ্য ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়। এ ছাড়া আবুল কালাম আজাদ, আ. মান্নান, মো. আওলাদ হোসেনসহ অনেকেই বাবলুর পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বাবলুর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী সুরমা বেগমের হাতে সহায়তার টাকা তুলে দেন ছাকিনা আদর্শ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৌলতখান রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসাইন, সুকদেব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম, মো. হেলাল উদ্দিন এবং কনটেন্ট ক্রিয়েটর মো. রাকিব হোসেন।
সহায়তার অর্থ পেয়ে বাবলুর স্ত্রী সুরমা বেগম বলেন, ‘বিভিন্ন মানুষের কাছ থেকে পাওয়া এই টাকা আমার ধারদেনা পরিশোধসহ আমি ও আমার দুই সন্তানের জীবনে চলার পথে অনেক উপকারে আসবে।’
জানতে চাইলে লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক একাডেমিকের সুপারভাইজার মো. মাকসুদ আলম আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘মানুষ মানুষের জন্য। আমি আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর জানতে পারি, আমার এলাকার এক লোক বাবলুকে সাপে কামড়েছে। অথচ চিকিৎসা হচ্ছে না, এটা তো হতে পারে না। আমার কাছে বিষয়টি খারাপ লেগেছে। পরে জানলাম, অসহায় দরিদ্র সেই বাবলু মারা গেছে। তখন চিন্তা করলাম, তার জন্য আমাদের কিছু করা দরকার। তাই আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি পরিবারটির জন্য সহযোগিতা করতে। মানবিকতার কারণে আমি বাবলুর পরিবারের পাশে দাঁড়িয়েছি। যতটুকু সম্ভব, ভবিষ্যতেও তার পরিবারের খোঁজখবর রাখব।’ তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাঁর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছে সচেতন মহল ও সাধারণ মানুষ। তারা আশা প্রকাশ করে—সমাজের অন্য সামর্থ্যবান ব্যক্তিরাও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসবেন।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মতিন খান বলেন, ‘আমি জেনেছি, সাপের কামড়ে আহত হওয়ার পর অসহায় দরিদ্র জেলে বাবলুকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়েছিল। কিন্তু পরে জানলাম, তিনি মারা গেছেন। আমরা বিষয়টি মানবিকভাবে দেখব। ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে কীভাবে তাদের আর্থিক সহায়তা দেওয়া যায়, সেটা বিবেচনায় নেব।’
ইউএনও আরও বলেন, আজকের পত্রিকার মাধ্যমে জানতে পেরে ইতিমধ্যে অনেকেই বাবলুর পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন।

চট্টগ্রামে প্রায় এক দশক আগে নগরের হালিশহরে সাত বছরের শিশু মাহফুজকে শ্বাসরোধে হত্যার ঘটনার মামলায় মো. আল আমিন (৪৪) নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মরদেহ গোপনের দায়ে তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। র
২৮ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর সীমান্তপিলারের জারুলিয়াছড়ির আগা নামের স্থানের ওপারে শূন্যরেখায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। বর্তমানে তাঁকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনা শহরের সমাজসেবা অধিদপ্তরের ছয়তলা ভবনের একটি লিফটে আটকে পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ভবনের চতুর্থ তলায় লিফটটি আটকে যায়।
১ ঘণ্টা আগে
দেশের নৌ খাতের প্রকৃত চিত্র তুলে ধরা, নৌ নিরাপত্তা জোরদার করা এবং জেলে ও নৌ-শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রথমবারে মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি-২০২৬। তাই নৌ খাতে সঠিক পরিকল্পনার জন্য নৌযান শুমারিতে নির্ভুল তথ্য প্রদান জরুরি। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘নৌযান শুমারি ২০২৬’
১ ঘণ্টা আগে