২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্মৃতিচিহ্ন মুছে ফেলার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের সামনে তাঁর দুই হাত প্রসারিত করা ঐতিহাসিক আলোকচিত্র সম্বলিত বিলবোর্ডটি অপসারণের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর পরিবার ও শিক্ষার্থীরা।
শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে এ অভিযোগ জানান শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন। একই সঙ্গে তিনি বিলবোর্ডটির পূর্বের ও বর্তমান খালি স্থানের দুটি ছবিও যুক্ত করেন।
ফেসবুক পোস্টে আবু হোসেন লেখেন, ‘এভাবেই চলছে জুলাই শহীদদের স্মৃতি চিহ্ন মুছে ফেলার কাজ। তা আবার শহীদ আবু সাঈদ চত্বরে আবু সাঈদ এর স্মৃতি চিহ্ন মুছে ফেলা হচ্ছে। জুলাইয়ের প্রথম শহীদের স্মৃতি চিহ্ন যদি এভাবে মুছে ফেলা হয় তাহলে অন্য শহীদদের স্মৃতিচিহ্নের কি অবস্থা আল্লাই ভাল জানে। স্টান্ডটি কারও ব্যক্তি মালিকানাধীন হতে পারে তো সরকারি জায়গার উপর স্থাপিত।’
পোস্টে তিনি রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডনের দৃষ্টি আকর্ষণ করে শহীদ আবু সাঈদ চত্বরে থাকা স্মৃতিসংবলিত ব্যানারটি অবিলম্বে পুনঃস্থাপনের দাবি জানান।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন পার্কের মোড় (শহীদ আবু সাঈদ চত্বর) থেকে স্মৃতিচিহ্ন অপসারণের খবর ছড়িয়ে পড়লে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও অসন্তোষ দেখা যায়। শিক্ষার্থীদের ভাষ্য, শহীদ আবু সাঈদ ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম বীর। তাঁর আত্মত্যাগের স্মৃতির সঙ্গে জড়িত কোনো স্থাপনা বা স্মৃতিচিহ্ন অপসারণ কিংবা পরিবর্তনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত ছিল। তাঁরা এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুততম সময়ে স্মারক বিলবোর্ডটি সসম্মানে পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছেন।

শিশুটির বাবা সেলিম সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমার মায়ের সঙ্গে আবু আলমের সঙ্গে ঝগড়া হয়। রাতে মা আমাকে বিষয়টি জানান। শনিবার সকালে বাজার থেকে এসে দেখি, আমার সন্তান নেই। আমার অবুঝ ছেলেকে ওরা হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই।’
৩ মিনিট আগে
বাগেরহাটের সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে মোংলার পশুর নদীর ইন্দুরকোলা নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
৭ মিনিট আগে
দুর্ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় রাজীব পরিবহনের গায়েবানা জানাজা ও প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী রাজীব পরিবহনের বাসগুলো অতিরিক্ত গতি ও বেপরোয়া চলাচল করে। এ ঘটনার বিচার দাবি করেন তাঁরা।
১৮ মিনিট আগে