
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
এ ঘটনায় বিএনপি দলীয় সাবেক এমপি আবুল হোসেন খানের গড়ে তোলা সাংগঠনিক দুর্গ ভেঙে গেছে বলে মনে করেন অন্য নেতারা। বাকেরগঞ্জের বাসিন্দা আবুল হোসেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়ন বিএনপির বিলুপ্ত কমিটি সচল করে নতুন ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন করেছেন—এমন প্রমাণ পেয়ে দল এ ব্যবস্থা নিয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। তা ছাড়া তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করারও অভিযোগ উঠেছে।
রিজভী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, বরিশাল দক্ষিণ জেলার অধীন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কমিটির বিরুদ্ধে গঠিত তদন্ত টিমের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে ফ্যাসিস্টিবিরোধীদের নিয়ে নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হলো। চিঠিতে উপজেলা বিএনপির সদস্যসচিব নাসির হাওলাদারকে আহ্বায়ক, সদস্যসচিব কিংবা যুগ্ম আহ্বায়কের মও গুরুত্বপূর্ণ পদ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্ত বিএনপি নেতা মালেক সিকদার ও শওকত হোসেন হাওলাদারকেও কোনো গুরুত্বপূর্ণ পদে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান বলেন, কেন্দ্র থেকে নির্দেশনামূলক তাঁকে একটি চিঠি দেওয়ার কথা শুনেছেন। তবে এ-সংক্রান্ত কোনো চিঠি এখন পর্যন্ত হাতে পাননি। চিঠির কারণ প্রসঙ্গে বলেন, ‘অনেক বিষয় আছে। তদন্ত হচ্ছে। নির্দিষ্ট কোনো কারণ জানি না।’ ইউনিয়নের স্থগিত কমিটি পুনর্গঠনের কথা অস্বীকার করেন তিনি।
তবে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব আক্তার হোসেন মেবুল বলেন, ‘আবুল-শাহিন সাংগঠনিকভাবে কোনো কমিটি করেননি। তাঁরা পকেট কমিটি করেছেন। গণতান্ত্রিকভাবে কোনো কমিটি হয়নি বাকেরগঞ্জে। দক্ষিণ জেলা বিএনপি তিন মাসের দায়িত্ব পেয়েছিল। তিন বছর পার করছে, অথচ একটা কমিটি করতে পারেনি।’
মেবুল বলেন, ‘আসলে আবুল হোসেন বাকেরগঞ্জে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন। তাঁরা প্রত্যেক ইউনিয়নে ফ্যাসিস্টদের স্থান দিয়েছেন। তিনি জাসদের নেতা ছিলেন, তাই বিএনপির কদর না বুঝে বাইরের লোকদের দলে ঠাঁই দিচ্ছেন। এ জন্য আমরা দক্ষিণ জেলা কমিটি ভেঙে দেওয়ার দাবিতে আন্দোলন করছি।’
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, বাকেরগঞ্জে আওয়ামী পুনর্বাসনের মহোৎসব চলছিল। সেখানে ক্ষমতার অপব্যবহার করে কমিটি করা হয়েছিল। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট দোসরদের পুনবার্সন করলে যে দল ছেড়ে দেবে না, তার অন্যতম উদাহরণ বাকেরগঞ্জ। এখন নতুন কমিটিতে আওয়ামী দোসরেরা ঠাঁই পাবে না।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে