
বিএম কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত তিনটি বাস মেরামতের জন্য ক্ষতিপূরণের আশ্বাস দেয় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কর্তৃপক্ষ। ৪ অক্টোবর রাতের ওই ঘটনার পর এখনো ক্ষতিপূরণ না দেওয়ায় আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের দুটি বাস আটক করেন বিএম কলেজের শিক্ষার্থীরা। সকালে আন্ধারমানিক ও নয়নভাঙ্গানী নামের বাস দুটি মহাত্মা অশ্বিনীকুমার ছাত্রাবাস প্রাঙ্গণে রাখা হয়।
বিএম কলেজের একাধিক শিক্ষার্থী জানান, ৪ অক্টোবরের ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিএম কলেজের তিনটি বাস মেরামতে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু বুধবারও প্রশাসনের সঙ্গে বৈঠকে ববি কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে অস্বীকার জানায়। এ কারণে মঙ্গলবার রাত থেকে উত্তেজিত ছিলেন ববির শিক্ষার্থীরা। আজ সকালে কলেজের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় ববির বাস আটক করেন তাঁরা।
এ বিষয়ে সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর তাজুল ইসলাম বলেন, ‘আমাদের যেসব বাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভেঙেছিল, সেগুলো মেরামতের ব্যবস্থা না করায় ক্ষোভে আমাদের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের দুটি বাস আটকে রেখেছে। তবে আমরা চেষ্টা করছি, শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার।’
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত দুটি বাস বিএম কলেজের শিক্ষার্থীরা আটকে তাঁদের ছাত্রাবাসে নিয়ে যান। বিষয়টি মীমাংসার জন্য দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে।
প্রসঙ্গত, ৪ অক্টোবর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘাতের ঘটনা ঘটে। তাতে দুই প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। তখন ববির একটি ও বিএম কলেজের তিনটি বাস ভাঙচুর করা হয়।

ময়মনসিংহে ঘটা করে টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়নের দেড় মাস পেরিয়ে গেলেও হামে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে না। চিকিৎসকেরা বলছেন, টিকা না নেওয়া শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। আবার অনেক শিশু টিকা নিলেও শারীরিকভাবে দুর্বল হওয়ায় ফের আক্রান্ত হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভাঙাচোরা বেইলি সেতুর ক্ষত ঢাকতে বালুভর্তি প্লাস্টিকের বস্তার তালি দিয়ে রেখেছেন স্থানীয়রা। আর অসমাপ্ত অবস্থায় থাকা পাশের নতুন সেতুতে নেই কোনো সংযোগ সড়ক। কাঠ ও বাঁশ দিয়ে বানানো মই বেয়ে সেই সেতুতে উঠে নদী পার হচ্ছেন অনেকে।
৬ ঘণ্টা আগে
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং রাঙামাটি পার্বত্য আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানকে আবার মন্ত্রী হিসেবে নিয়োগের দাবিতে এখনো রাঙামাটিতে আন্দোলন চলছে। তাঁর পদত্যাগের কারণ হিসেবে নানান বিষয় উঠে এসেছে আলোচনায়।
৬ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পাঁচটি পয়েন্ট থেকে মাটি লুট করছে প্রভাবশালী চক্র। ‘পুলিশ-প্রশাসন ও অন্যদের ম্যানেজ করার জন্য’ প্রতিটি ট্রাক্টর থেকে আলাদাভাবে তোলা হয় চাঁদা। অবৈধভাবে এই মাটি কাটার কারণে নদীতীরবর্তী কয়েক কিলোমিটার এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
৭ ঘণ্টা আগে