
বরিশালের উজিরপুর শহরে নিজ ঘরে এক বিধবা বৃদ্ধার অর্ধগলিত লাশ পাওয়া গেছে। তাঁকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওই নারী ঘরে একা থাকতেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রতিবেশীরা তাঁর বিবস্ত্র লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত নারীর নাম আলেয়া বেগম (৬০)। তিনি শহরের ৩ নম্বর ওয়ার্ডের ভিআইপি রোডের মৃত নুরে আলমের স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী। ছেলে কর্মসূত্রে ঢাকায় এবং মেয়েরা শ্বশুরবাড়িতে থাকেন।
প্রতিবেশী আব্দুর রব গোমস্তার স্ত্রী আফসানা বেগম জানান, তিনি আলেয়াকে খুঁজতে গিয়ে তাঁর ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে দেখেন বিবস্ত্র অবস্থায় লাশ মেঝেতে পড়ে রয়েছে। কয়েক দিন আগে মৃত্যু হওয়ায় লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পাশে একটি গামছা ও একটি ওড়না পাওয়া গেছে।
পুলিশের ধারণা, গামছা ও ওড়নার যেকোনো একটি দিয়ে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এর আগে তিনি ধর্ষণের শিকার হতে পারেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বিধবা নারীকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে