
শিক্ষকসংকট দূরসহ পাঁচ দফা দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার তালা ঝুলিয়ে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন তাঁরা। তবে আগামীকাল মঙ্গলবার কলেজে ভর্তি ও পরীক্ষা কার্যক্রম চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা ক্লাসে ফিরবেন না বলে জানান শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীদের সঙ্গে সভা করেন কলেজের শিক্ষকেরা। দাপ্তরিক কাজে বরিশালের বাইরে থাকায় কলেজ অধ্যক্ষ ড. তাইজুল ইসলাম ওই সভায় উপস্থিত ছিলেন না।
পাঁচটি দাবি হলো—বহুতলবিশিষ্ট হল নির্মাণ, আধুনিক লাইব্রেরি, অডিটোরিয়াম নির্মাণ ও কলেজগেট আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসনে রাস্তা ও ড্রেনেজব্যবস্থা, বার্ষিক বাজেট বৃদ্ধি এবং পরিবহন ও শিক্ষকসংকট নিরসন। এ দাবি আদায়ে স্মারকলিপি পেশ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সবশেষ ব্লকেড করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, ১৩৬ বছরে পদার্পণ করা এই কলেজকে দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলা হয়। প্রতিষ্ঠাকাল থেকে ব্রিটিশবিরোধী আন্দোলন, ৭১-এর স্বাধিকার আন্দোলন, ৯০-এর গণ-অভ্যুত্থান এবং সর্বশেষ ২৪-এর বিপ্লবে বরিশাল নেতৃত্ব দিয়েছে।
বর্তমানে এই কলেজে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন। কিন্তু ৩০ হাজার শিক্ষার্থীর মাত্র ৫ ভাগ হলের সুবিধা ভোগ করে। বর্তমানে শিক্ষার্থীরা প্রতিনিয়ত নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই ক্যাম্পাসে একটি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তাঁরা।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাবা-মা ও ছোট ভাইকে হারানো সাত বছরের মহিমা দত্তের এইচএসসি পর্যন্ত পড়াশোনার দায়িত্ব নিয়েছে কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তার পড়াশোনার বেতন, পরীক্ষার ফি, বই-খাতা...
৬ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে বাসে পাশাপাশি বসে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ইয়াবা পাচারকালে এক যুবক ও এক তরুণীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁদের কাছ থেকে ২ হাজারটি ইয়াবা উদ্ধার করা হয়...
১০ মিনিট আগে
হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার বিষয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৩৬ মিনিট আগে