পিরোজপুরের নেছারাবাদে এতিমখানার সাবেক সভাপতির মারধরে মো. মেহেদী হাসান (১৫) নামের এক অনাথ ছেলে আহত হয়েছে। এ ঘটনার বিচার চেয়ে এতিমখানার বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
এতিমখানার সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার বলেন, ‘শাহআলম শেখ খুবই রাগী মানুষ। তিনি এতিমখানার সভাপতি থাকার সময় একটি ছেলেকে বেদম মারধর করেছিলেন। গতকাল শনিবার জোহর নামাজের পর অনাথ ছেলেটি মসজিদে নামাজের জন্য ঢোকে। এ সময় সে পা পিছলে পড়ে যায়। দাঁড়িয়ে পা ঝাঁকি দিলে পেছন থেকে আসা আরেকটি ছেলের গায়ে লাগে। বিষয়টি শাহ আলম দেখে এগিয়ে গিয়ে মেহেদীকে হাতপাখার ডাঁট দিয়ে বেদম মারধর করেন। তা ছাড়া বেশ কয়েকটি চড় দেন। তাতে ছেলেটি বেশ আহত হয়েছে। ছেলেটি পাশের ব্যাসকাঠী পাটিকেলবাড়ী নেছারিয়া দাখিল মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ে।’
অভিযুক্ত শাহআলম শেখ বলেন, ‘ছেলেটি মসজিদে ঢুকে একটি ছেলের গায়ে লাথি দিয়েছে। বিষয়টি দেখে আমি তাকে একটু শাসন করেছি। তাতে এমন কী হয়েছে?’
এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে ইউএনও মহোদয়ের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি আমাকে তদন্তভার দিয়েছেন। আমি দুই দিনের মধ্য তদন্ত করে প্রতিবেদন জমা দেব।’

চট্টগ্রামে দুই শিশুকে ব্যবহার করে পেটের ভেতর ইয়াবা পাচারের সময় শারমিন আকতার প্রকাশ ইসমত আরা নামে এক নারীকে আটক করেছে র্যাব-৭। এ সময় ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়। পরে তাদের পেট থেকে ৬ হাজার ৬১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
১৭ মিনিট আগে
সরকারি খাসজমি বন্দোবস্ত করে দেওয়ার কথা বলে ও নিজেদের সরকারের লোক পরিচয় দিয়ে লালমনিরহাটের পাটগ্রামে ভূমিহীন অসহায়দের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের এই চক্রের প্রতারণার শিকার হয়েছে একাধিক ভূমিহীন পরিবার। প্
১৯ মিনিট আগে
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ সোমবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩৫ মিনিট আগে
সিলেট নগরীর একটি বাসা থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চিকিৎসকের নাম পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১)। তিনি নগরীর মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া...
১ ঘণ্টা আগে