ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে চার হাজার কেজি মাছ জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গতকাল বুধবার দিবাগত রাত একটায় সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে অভিযান চালিয়ে এ মাছ জব্দ করা হয়।
কোস্টগার্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দিবাগত রাত একটায় ভোলা সদরের ইলিশা ইউনিয়নসংলগ্ন এলাকায় মেঘনা নদীতে অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে প্রায় চার হাজার কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী আল-আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ সময় জব্দকৃত মাছের মালিককে খুঁজে না পাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।’
আল-আমিন আরও বলেন, ‘জব্দকৃত মাছ ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা জামাল হোসাইনের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।’

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল বিওপির একটি আভিযানিক দল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় এই অভিযান পর
১০ মিনিট আগে
কুমিল্লা নগরীতে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকেরা এখনো তার শরীর থেকে গুলিটি বের করতে পারেননি। গুলিবিদ্ধ স্থানে রক্তক্ষরণ অব্যাহত থাকায় তাকে নিয়মিত রক্ত দেওয়া হচ্ছে।
১৭ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব লায়নসহ (৬২) সাতজনকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটক ব্যক্তিদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
২৭ মিনিট আগে
হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
৩৫ মিনিট আগে