
বরগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের হিসাব শাখার একটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, এক পরিচ্ছন্নতাকর্মী প্রতিদিনের মতো অফিসে কাজ করতে গিয়ে একটি কক্ষের ভেতর শব্দ শুনতে পান। বিষয়টি অন্যদের জানালে তাঁরা এসে আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে হিসাব শাখার ওই কক্ষে থাকা পুরোনো ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বাক্স, কম্পিউটার, ফটোকপিয়ার মেশিন, একটি ফ্রিজ, বিভিন্ন কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে পাশের মূল স্টোর রুমটি রক্ষা পেয়েছে।
জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির উজ্জামান বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মী একটি রুম থেকে শব্দ শুনে অন্যদের জানান। পরে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তখন অনেকেই ঘুমিয়ে ছিল, যে কারণে আগুনে ওই রুমটি ক্ষতিগ্রস্ত হয়, আর অন্যান্য রুমে ধোঁয়ার আচ্ছাদন পড়ে।’

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, ‘সকাল ৭টা ২৬ মিনিটে আগুন লাগার খবর পাই। স্টেশন কাছাকাছি হওয়ায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন মূলত হিসাব শাখার একটি রুমেই সীমাবদ্ধ ছিল। মূল স্টোরে আগুন ছড়ায়নি।’
তবে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি। তাঁর ভাষায়, ‘বিষয়টি তদন্ত সাপেক্ষ।’

চট্টগ্রামের ফটিকছড়ি থানা এলাকায় গাছ, বাঁশ, বালু কিংবা মাটি পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। এই চাঁদার কারবার চলে থানার ওসির নামে। প্রতি মাসে আদায় হয় ৪ থেকে ৫ লাখ টাকা। এর মধ্যে ২ লাখ টাকা যায় ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ সেলিমের পকেটে। চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করেছেন...
৪ ঘণ্টা আগে
রিক্রুটিং এজেন্সি জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল অটোরিকশাচালক মোহাম্মদ সোনা মিয়াকে কিরগিজস্তানে চাকরি দেওয়ার কথা বলে ২০২৪ সালে ৫ লাখ টাকা নিয়েছিল। সোনা মিয়াকে ৬০-৬৫ হাজার টাকা বেতনে কার ওয়াশের (গাড়ি ধোয়া) কাজ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু বিমানবন্দরে গিয়ে তিনি জানতে পারেন, সব কাগজপত্রই জাল।
৪ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ছয় ঘণ্টা পর মাদ্রাসার পুকুর থেকে মারুফ হাসান (১০) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসার পুকুরের নতুন ঘাটলার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৫ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে চার্জ লাইট জ্বালিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েছে দুটি গ্রাম। শনিবার (৪ এপ্রিল) রাত রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। এতে বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুরের...
৭ ঘণ্টা আগে