বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারে পাথরঘাটায় এসে স্পিড বোটে করে ক্ষতিগ্রস্ত ও দুর্গত এলাকা পরিদর্শন করেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক পাথরঘাটা উপজেলার জিনতলা, কালঘেঘা, কাকচিড়া, মাঝের চরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ যে বেড়ি বাঁধগুলো রয়েছে সেখানে স্থায়ী বেড়ি বাঁধ করা হবে বলে জানান। এ ছাড়া কম ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ দেওয়ার আশ্বাস দিয়েছেন।
জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে জাহিদ ফারুক শামীম বলেন, ‘আপনারা গাছ লাগান। নদী এবং বেড়ি বাঁধের পাশে বেশি বেশি গাছ লাগাতে হবে। দেখবেন যেসব নদীর পাড় এবং বেড়ি বাঁধের পাশে গাছ লাগানো আছে সেসব জায়গার বাঁধ ভাঙেনি।’ তবে ক্ষতিগ্রস্তদের দাবি যুগ যুগ ধরে দেওয়া স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণের আশ্বাস দিয়ে আসছে নেতারা প্রতিমন্ত্রীর কাছে আশ্বাস না দিয়ে স্থায়ী বেড়ি বাঁধের দাবি জানান ক্ষতিগ্রস্ত হওয়া বাসিন্দারা।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, বেতাগী পৌর মেয়র গোলাম কবির, বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন।
বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা বলেন, ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় রিমালের ছোবলে পাথরঘাটায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তা ছাড়া উপকূলের রক্ষাকবচ বেড়ি বাঁধ প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আমাদের দীর্ঘদিনের দাবি শক্ত বেড়ি বাঁধ নির্মাণের।
তিনি আরও বলেন, ইতিমধ্যেই পাথরঘাটা উপজেলায় বেড়ি বাঁধ মেরামতের জন্য সাড়ে ১ হাজার ৪০০ কোটি টাকা এবং বামনা উপজেলায় সাড়ে ৮০০ কোটি টাকার প্রকল্পের প্রস্তাবনা দেওয়া হয়েছে। যা বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে সেখান থেকে অনুমোদন হয়ে একনেকে ওঠানোর প্রক্রিয়া চলমান।

সংশ্লিষ্ট বাড়ির বাসিন্দা, জমির মালিকপক্ষ ও প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, এসব ঘটনায় অস্ত্রের প্রদর্শন, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি দখলের চেষ্টা করা হয়েছে। পৃথক এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
৫ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার অন্যতম আসামি আকাশ মিয়াকে কুতুবদিয়ার লেমশিখালী গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ আলীর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
১১ মিনিট আগে
দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৫ নভেম্বরের পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম পরিচালনা ও নতুন নির্বাচনের সুবিধার্থে এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় পৃথক দুটি অভিযানে ২০১০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার সেরাল চৌরাস্তা ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে