
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে ঝটিকা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ড অপরিষ্কার দেখে এবং পরিচ্ছন্নতাকর্মীদের পোশাক না পরায় অসন্তোষ প্রকাশ করেন।
বিভাগীয় কমিশনার রায়হান কাওছার সকালে হাসপাতালে প্রবেশ করে বহির্বিভাগ পরিদর্শন করেন। এ সময় চক্ষু, নাক-কান-গলা, চর্ম-যৌন ও দন্ত বিভাগ ঘুরে দেখেন। তিন চিকিৎসকদের সমস্যার কথা শোনেন। চক্ষু বিভাগের ভিশন টেস্ট কেন্দ্রে পর্যাপ্ত আলো না থাকায় হতাশা প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নিতে গণপূর্ত বিভাগকে নির্দেশ দেন। শিশু বিভাগে বাথরুম অপরিষ্কার দেখে ক্ষুব্ধ হন।
শিশু বিভাগে অধিকাংশ শয্যার নিচে থাকা মালামাল ও ময়লা ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কারের নির্দেশ দেন।
বিভাগীয় কমিশনার এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের নির্ধারিত পোশাক না দেখে অসন্তোষ প্রকাশ করে ব্যবস্থা নিতে বলেন। তিনি সব সময় পরিচ্ছন্নতা মেশিন ব্যবহারের তাগিদ দেন।
পরিদর্শনকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, অস্থায়ী ২২০ পরিচ্ছন্নতাকর্মীর পোশাক রয়েছে। যাঁরা পোশাক পরেননি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দেওয়া হয়েছে। যেসব ত্রুটি রয়েছে, সেদিকে নজর দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার রাতেও বিভাগীয় কমিশনার শেবাচিম হাসপাতাল পরিদর্শন করেছেন। হাসপাতালের স্বাস্থ্যসেবার তদারকি বাড়াতে তিনি নিয়মিত পরিদর্শন করবেন বলে জানান। পরিদর্শনকালে বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীর বংশাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের এক শিক্ষিকার ভাড়া বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বংশাল থানায় অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগ সূত্রে জানা গেছে, চুরি হওয়া জিনিসের মধ্যে স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ রয়েছে...
৫ মিনিট আগে
অবশেষে সব পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন লাইসেন্স অনুমোদনের দায়িত্বে থাকা বাংলাদেশ...
৩১ মিনিট আগে
হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ সময় হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত...
৩৮ মিনিট আগে
খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর এক কিশোর গুরুতর জখম হয়েছে। আহত কিশোরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত কিশোর হলো ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে সাব্বির।
৪১ মিনিট আগে