
বরিশালের মেহেন্দীগঞ্জে সালাম না দেওয়ার জেরে বখাটের হামলায় আহত কলেজছাত্র রাফি মোল্লা মারা গেছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাফি মোল্লা (২৩) মেহেন্দীগঞ্জের ভাসানচর ইউনিয়নের রাওগা গ্রামের আব্দুল হালিম মোল্লার ছেলে এবং ঢাকার একটি কলেজের স্নাতক (পাস) কোর্সের ২য় বর্ষের ছাত্র ছিলেন। গত ২ মে সকাল সাড়ে ১০টার দিকে একই গ্রামের বেল্লাল হাওলাদারের ছেলে সোলায়মান ওরফে ছলেমান হাওলাদার (২৫) হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন।
ওই ঘটনায় রাফির চাচা ইউনুছ মোল্লা বাদী হয়ে ছলেমানকে আসামি করে কাজীরহাট থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। ঘটনার পরপর স্থানীয়রা ছলেমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মামলার সূত্রে কাজীরহাট থানা পুলিশ জানায়, গত ১ মে রাফি মোল্লা তাঁদের বাড়ির সামনে অবস্থানকালে সোলায়মান ওরফে ছলেমানকে সালাম দেননি। এতে ছলেমান ক্ষিপ্ত হন এবং রাফিকে গালিগালাজ করেন। রাফি প্রতিবাদ করলে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। ওই সময় ছলেমান রাফিকে দেখে নেওয়ার হুমকি দেন।
গত ২ মে রাফি বাড়ি থেকে ভাসানচর লঞ্চঘাটে যাওয়ার পথে রাওগা গ্রামের মৃত মফেজ হাওলাদারের বাড়ির সামনে পৌঁছালে ছলেমান ছুরি ও হাতুড়ি নিয়ে হামলা চালান। তিনি রাফিকে এলোপাতাড়ি কুপিয়ে ও হাতুড়িপেটা করে মারাত্মক আহত করেন। সংবাদ পেয়ে রাফির স্বজনেরা তাঁকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রায় ২০ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে মারা যান রাফি।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জানাজা শেষে রাফিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান স্বজনেরা।
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাফিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলাটি হত্যা মামলা হিসেবে গণ্য হবে। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর দ্রুত অভিযোগপত্র (চার্জশীট) দেওয়া হবে।

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
৮ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে