
বরিশালের আগৈলঝাড়ায় গুজব ছড়িয়ে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশকে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি ইদ্রিস ফকির, ৩০ নম্বর এজাহারভুক্ত আসামি রাব্বি ফকির, ৩৭ নম্বর এজাহারভুক্ত আসামি ইয়াসিন আক্তার ও তদন্তে প্রাপ্ত আসামি হাসিনা বেগম (৪৫)। হাসিনা বেগম প্রধান আসামি ইদ্রিস ফকিরের স্ত্রী। তাঁদের সবার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১১ জুলাই) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই চারজনকে গ্রেপ্তার করে। পরে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে পুলিশের একটি টিম তাঁদের ডিবির হেফাজত থেকে আগৈলঝাড়া থানায় নিয়ে আসে। আরও একজন আসামিকে উজিরপুর থানা-পুলিশ গ্রেপ্তার করে। পরে আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার পাঁচ আসামিকে বরিশালের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ডিবি পুলিশের সহযোগিতায় মামলার প্রধান এজাহারভুক্ত আসামি ইদ্রিস ফকিরসহ চারজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আগৈলঝাড়ায় আনা হয়েছে। প্রধান আসামিসহ পাঁচ আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, মামলায় এজাহারভুক্ত ও তদন্তে শনাক্ত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে